2 Chronicles 33:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁর মুনাজাত, কিভাবে সেই মুনাজাত গ্রাহ্য হল এবং তাঁর সমস্ত গুনাহ্ ও বিশ্বাস ভঙ্গ এবং নিজেকে অবনত করার আগে তিনি যেসব স্থানে উচ্চস্থলী নির্মাণ এবং আশেরামূর্তি ও খোদাই-করা মূর্তি স্থাপন করেছিলেন, দেখ, সেই সবের বিবরণ দর্শকের গ্রন্থে লেখা আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর প্রার্থনা ও তাঁর মিনতি কীভাবে ঈশ্বরের হৃদয় স্পর্শ করল, এছাড়াও তাঁর সব পাপ ও অবিশ্বস্ততা, এবং নিজেকে নত করার আগে যেখানে যেখানে তিনি পূজার্চনার উঁচু উঁচু স্থান তৈরি করলেন এবং আশেরার খুঁটি ও প্রতিমার মূর্তি খাড়া করলেন—সেসবই দর্শকদের পুস্তকে লেখা আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহার প্রার্থনা, কিরূপে সেই প্রার্থনা গ্রাহ্য হইল, এবং তাঁহার সমস্ত পাপ ও সত্যলঙ্ঘন, এবং আপনাকে অবনত করিবার পূর্ব্বে তিনি যে যে স্থানে উচ্চস্থলী নির্ম্মাণ এবং আশেরা-মূর্ত্তি ও ক্ষোদিত প্রতিমা স্থাপন করিয়াছিলেন, দেখ, সেই সকলের বিবরণ দর্শকদের গ্রন্থে লিখিত আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহার প্রার্থনা, কিরূপে সেই প্রার্থনা গ্রাহ্য হইল, এবং তাঁহার সমস্ত পাপ ও সত্যলঙ্ঘন, এবং আপনাকে অবনত করিবার পূর্বে তিনি যে যে স্থানে উচ্চস্থলী নির্মাণ, এবং আশেরা-মূর্তি ও ক্ষোদিত প্রতিমা স্থাপন করিয়াছিলেন, দেখ, সেই সকলের বিবরণ দর্শকদের গ্রন্থে লিখিত আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর প্রার্থনার কথা, তাঁর মিনতিতে ঈশ্বরের মন নরম হওয়ার কথা, তাঁর সব পাপ ও অবিশ্বস্ততার কথা এবং তিনি নিজেকে ঈশ্বরের সামনে নত করবার আগে পূজার যে সব উঁচু স্থান তৈরী করেছিলেন আর আশেরা-খুঁটি ও খোদাই-করা প্রতিমা স্থাপন করেছিলেন সেই সব কথা দর্শকদের বইয়ে লেখা রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর মুনাজাতের কথা, তাঁর মিনতিতে আল্লাহ্র মন নরম হওয়ার কথা, তাঁর সব গুনাহ্ ও বেঈমানীর কথা এবং তিনি নিজেকে আল্লাহ্র সামনে নত করবার আগে পূজার যে সব উঁচু স্থান তৈরী করেছিলেন আর আশেরা-খুঁটি ও খোদাই-করা মূর্তি স্থাপন করেছিলেন সেই সব কথা দর্শকদের বইয়ে লেখা রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের কাছে রাজা মনঃশির প্রার্থনা ও তার উত্তর, অনুতাপের পূর্বে যে সমস্ত পাপ তিনি করেছিলেন যথা, ভিন্ন জাতির অনুসরণে উপাসনা স্থান নির্মাণ দেবী আশেরার প্রতীক মূর্তি নির্মাণ ও তার পূজা–এ সবই নবীদের গ্রন্থে লিপিবদ্ধ আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনঃশির প্রার্থনা এবং ঈশ্বরের তাতে সাড়া দেওয়া, তাঁর পাপ এবং বিশ্বাসহীনতা, যেখানে যেখানে তিনি উচ্চস্থান স্থাপন করেছিলেন সেই সব জায়গার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা, আশেরার খুঁটি সমূহ ও মূর্ত্তিসমূহ, নিজেকে নম্র করবার পূর্বে, এগুলি পরিপূর্ণভাবে ভাববাদীদের ইতিহাস গ্রন্থে লেখা আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর প্রার্থনার কথা, আর কেমন করে তাঁর মিনতি ঈশ্বরে গ্রাহ্য করলেন তার কথা, তাঁর সব পাপ ও অবিশ্বস্ততার কথা এবং তিনি নিজেকে ঈশ্বরের সামনে নত করবার আগে পূজার যে সব উঁচু জায়গা তৈরী করেছিলেন আর আশেরা মূর্ত্তি ও খোদাই করা প্রতিমা স্থাপন করেছিলেন সেই সব কথা দর্শকদের বইয়ে লেখা আছে।