2 Chronicles 33:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর পিতা মানশা যেমন করেছিলেন, তিনিও তেমনি মাবুদের দৃষ্টিতে যা মন্দ তা-ই করতেন; বস্তুত তাঁর পিতা মানশা যেসব খোদাই-করা মূর্তি তৈরি করেছিলেন, আমোন তাদের উদ্দেশে কোরবানী করতেন ও তাদের সেবা করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর বাবা মনঃশির মতো তিনিও সদাপ্রভুর দৃষ্টিতে যা যা মন্দ, তাই করলেন। আমোন, মনঃশির তৈরি করা সব প্রতিমার পুজো করতেন ও সেগুলির কাছে নৈবেদ্যও উৎসর্গ করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার পিতা মনঃশি যেরূপ করিয়াছিলেন, তিনিও তদ্রূপ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহাই করিতেন; বস্তুতঃ তাঁহার পিতা মনঃশি যে সকল ক্ষোদিত প্রতিমা নির্ম্মাণ করিয়াছিলেন, আমোন তাহাদের উদ্দেশে যজ্ঞ করিতেন ও তাহাদের সেবা করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার পিতা মনঃশি যেরূপ করিয়াছিলেন, তিনিও তদ্রূপ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহাই করিতেন; বস্তুতঃ তাঁহার পিতা মনঃশি যে সকল ক্ষোদিত প্রতিমা নির্মাণ করিয়াছিলেন, আমোন তাহাদের উদ্দেশে যজ্ঞ করিতেন ও তাহাদের সেবা করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর বাবা মনঃশির মতই তিনি সদাপ্রভুর চোখে যা মন্দ তা-ই করতেন। মনঃশি যে সব প্রতিমা খোদাই করে তৈরী করেছিলেন আমোন তাদের পূজা করতেন ও তাদের কাছে পশু উৎসর্গ করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর পিতা মানশার মতই তিনি মাবুদের চোখে যা খারাপ তা-ই করতেন। মানশা যে সব মূর্তি খোদাই করে তৈরী করেছিলেন আমোন তাদের পূজা করতেন ও তাদের কাছে পশু-উৎসর্গ করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাঁর পিতা মনঃশির মত প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করেন এবং তাঁর পিতা যে সমস্ত মূর্তিপূজা করতেন তিনিও সেগুলি পূজা করতে থাকেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমোন প্রভুর প্রতি বহু পাপাচরণ করেন| তাঁর পিতার বানানো খোদাই করা মূর্ত্তির সামনে বলিদান করা ছাড়াও আমোন এই সমস্ত মূর্ত্তি পূজো করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাঁর বাবা মনঃশির মতই তিনি সদাপ্রভুর চোখে যা কিছু মন্দ তাই করতেন। মনঃশি যে সব প্রতিমা খোদাই করে তৈরী করেছিলেন আমোন তাদের পূজা করতেন ও তাদের কাছে পশু উৎসর্গ করতেন।