2 Chronicles 33:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তাঁর পিতা মানশা যেমন নিজেকে নত করেছিলেন, তিনি মাবুদের সাক্ষাতে নিজেকে তেমন নত করলেন না; পরন্তু এই আমোন উত্তরোত্তর বেশি দোষ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তাঁর বাবা মনঃশি যেভাবে নিজেকে সদাপ্রভুর কাছে নত করলেন, তিনি কিন্তু তা করেননি; আমোন তাঁর অপরাধ বাড়িয়েই গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাঁহার পিতা মনঃশি যেমন আপনাকে অবনত করিয়াছিলেন, তিনি সদাপ্রভুর সাক্ষাতে আপনাকে তেমন অবনত করিলেন না; কিন্তু এই আমোন উত্তর উত্তর অধিক দোষ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাঁহার পিতা মনঃশি যেমন আপনাকে অবনত করিয়াছিলেন, তিনি সদাপ্রভুর সাক্ষাতে আপনাকে তেমন অবনত করিলেন না; কিন্তু এই আমোন উত্তর উত্তর অধিক দোষ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তাঁর বাবা মনঃশির মত তিনি সদাপ্রভুর সামনে নিজেকে নত করেন নি; তিনি পাপ করতেই থাকলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তাঁর পিতা মানশার মত তিনি মাবুদের সামনে নিজেকে নত করেন নি; তিনি গুনাহ্‌ করতেই থাকলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তিনি তাঁর পিতার মত নতি স্বীকার করে প্রভু পরমেশ্বরের কাছে ফিরে আসেন নি বরং তাঁর পিতার চেয়ে আরও বেশী পাপ করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি তাঁর পিতা মনঃশির মতো দীনভাবে প্রভুর কাছে আত্মসমর্পণও করেন নি| বরঞ্চ তিনি উত্তরোত্তর আরো অপরাধ করতে থাকেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি তাঁর বাবা মনঃশির মত সদাপ্রভুর সামনে নিজেকে নত করেন নি; পরিবর্তে, আমোন পাপ করতেই থাকলেন।