2 Chronicles 33:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু দেশের লোকেরা আমোন বাদশাহ্র বিরুদ্ধে চক্রান্তকারী সকলকে হত্যা করলো; পরে দেশের লোকেরা তাঁর পুত্র ইউসিয়াকে তাঁর পদে বাদশাহ্ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন দেশের প্রজারা সেইসব লোককে হত্যা করল, যারা রাজা আমোনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হল, এবং তারা তাঁর স্থানে তাঁর ছেলে যোশিয়কে রাজা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু দেশের লোকেরা আমোন রাজার বিরুদ্ধে চক্রান্তকারী সকলকে বধ করিল; পরে দেশের লোকেরা তাঁহার পুত্র যোশিয়কে তাঁহার পদে রাজা করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু দেশের লোকেরা আমোন রাজার বিরুদ্ধে চক্রান্তকারী সকলকে বধ করিল; পরে দেশের লোকেরা তাঁহার পুত্র যোশিয়কে তাঁহার পদে রাজা করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যারা রাজা আমোনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল দেশের লোকেরা তাদের সবাইকে মেরে ফেলল এবং তারা তাঁর ছেলে যোশিয়কে তাঁর জায়গায় রাজা করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যারা বাদশাহ্ আমোনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল দেশের লোকেরা তাদের সবাইকে হত্যা করল এবং তারা তাঁর ছেলে ইউসিয়াকে তাঁর জায়গায় বাদশাহ্ করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ার প্রজারা আমোনের হত্যাকারীদের হত্যা করে আমোনের পুত্র যোশিয়কে তাঁর পিতার সিংহাসনে বসায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যিহূদার লোকরা এই সমস্ত চক্রান্তকারী ভৃত্যদের হত্যা করে আমোনের পুত্র যোশিয়কে সিংহাসনে বসালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যারা রাজা আমোনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল দেশের লোকেরা তাদের সবাইকে মেরে ফেলল এবং তারা তাঁর ছেলে যোশিয়কে তাঁর জায়গায় রাজা করল।