2 Chronicles 33:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ যে গৃহের উদ্দেশে বলেছিলেন, জেরুশালেমে আমার নাম চিরকাল থাকবে, মাবুদের সেই গৃহে তিনি কতকগুলো কোরবানগাহ্‌ তৈরি করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি সদাপ্রভুর সেই মন্দিরে কয়েকটি বেদি তৈরি করলেন, যেটির বিষয়ে সদাপ্রভু বললেন, “আমার নাম জেরুশালেমে চিরকাল বজায় থাকবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু যে গৃহের উদ্দেশে বলিয়াছিলেন, যিরূশালেমে আমার নাম চিরকাল থাকিবে, সদাপ্রভুর সেই গৃহে তিনি কতকগুলি যজ্ঞবেদি নির্ম্মাণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু যে গৃহের উদ্দেশে বলিয়াছিলেন, যিরূশালেমে আমার নাম চিরকাল থাকিবে, সদাপ্রভুর সেই গৃহে তিনি কতকগুলি যজ্ঞবেদি নির্মাণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে ঘরের বিষয় সদাপ্রভু বলেছিলেন, “আমি চিরকাল যিরূশালেমে বাস করব,” সদাপ্রভুর সেই ঘরের মধ্যে তিনি কতগুলো বেদী তৈরী করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে ঘরের বিষয় মাবুদ বলেছিলেন, “আমি চিরকাল জেরুজালেমে বাস করব,” মাবুদের সেই ঘরের মধ্যে তিনি কতগুলো বেদী তৈরী করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি মন্দিরের মধ্যে মূর্তিপূজার বেদী-নির্মাণ করলেন যে মন্দির প্রভু পরমেশ্বর তাঁর উপাসনার জন্য নির্দিষ্ট করে বলেছিলেন যে এখানে চিরদিন তাঁরই উপাসনা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর মন্দিরে, জেরুশালেমে যে মন্দিরে প্রভু আজীবন তাঁর উপস্থিতির চিহ্ন প্রকাশের বাসনা করেছিলেন, সেই মন্দিরে মনঃশি মূর্ত্তিদের বেদী স্থাপন করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে ঘরের বিষয় সদাপ্রভু বলেছিলেন, “আমার নাম চিরকাল যিরূশালেমে থাকবে,” সদাপ্রভুর সেই ঘরের মধ্যে তিনি কতগুলো বেদী তৈরী করলেন।