2 Chronicles 33:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি মাবুদের গৃহের দুই প্রাঙ্গণে আসমানের সমস্ত বাহিনীর জন্য কোরবানগাহ্‌ তৈরি করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর মন্দিরের উভয় প্রাঙ্গণে তিনি আকাশের সব তারকাদলের জন্য কয়েকটি বেদি তৈরি করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি সদাপ্রভুর গৃহের দুই প্রাঙ্গণে আকাশের সমস্ত বাহিনীর জন্য যজ্ঞবেদি নির্ম্মাণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি সদাপ্রভুর গৃহের দুই প্রাঙ্গণে আকাশের সমস্ত বাহিনীর জন্য যজ্ঞবেদি নির্মাণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর ঘরের দু’টা উঠানেই তিনি আকাশের সমস্ত তারাগুলোর উদ্দেশে কতগুলো বেদী তৈরী করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের ঘরের দু’টা উঠানেই তিনি আকাশের সমস্ত তারাগুলোর উদ্দেশে কতগুলো বেদী তৈরী করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরের দুটি প্রাঙ্গণে তিনি গ্রহ নক্ষত্রের পূজার জন্য বেদী নির্মাণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর মন্দিরের দুটো উঠোনে মনঃশি আকাশের তারকারাজির জন্য বেদী স্থাপন করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর ঘরের দুইটি উঠানেই তিনি আকাশের সমস্ত তারাগুলোর উদ্দেশ্যে যজ্ঞবেদী তৈরী করলেন।