2 Chronicles 33:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি তাঁর তৈরি একটি খোদাই-করা মূর্তি আল্লাহ্‌র সেই গৃহে স্থাপন করলেন, যার বিষয়ে আল্লাহ্‌ দাউদ ও তাঁর পুত্র সোলায়মানকে এই কথা বলেছিলেন, আমি এই গৃহে ও ইসরাইলের সমস্ত বংশের মধ্যে আমার মনোনীত এই জেরুশালেমে আমার নাম চিরকালের জন্য স্থাপন করবো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একটি মূর্তি তৈরি করে, তিনি সেটি নিয়ে গিয়ে ঈশ্বরের সেই মন্দিরে রেখেছিলেন, যেটির বিষয়ে ঈশ্বর দাউদ ও তাঁর ছেলে শলোমনকে বলে দিলেন, “এই মন্দিরে ও যে জেরুশালেমকে আমি ইস্রায়েলের সব বংশের মধ্যে থেকে আলাদা করে মনোনীত করেছি, সেখানেই আমি চিরকাল আমার নাম বজায় রাখব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি আপনার নির্ম্মিত এক ক্ষোদিত প্রতিমা ঈশ্বরের সেই গৃহে স্থাপন করিলেন, যাহার বিষয়ে ঈশ্বর দায়ূদকে ও তাঁহার পুত্র শলোমনকে এই কথা বলিয়াছিলেন, আমি এই গৃহে, ও ইস্রায়েলের সমস্ত বংশের মধ্যে আমার মনোনীত এই যিরূশালেমে আপন নাম চিরকালের নিমিত্ত স্থাপন করিব;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি আপনার নির্মিত এক ক্ষোদিত প্রতিমা ঈশ্বরের সেই গৃহে স্থাপন করিলেন, যাহার বিষয়ে ঈশ্বর দায়ূদকে ও তাঁহার পুত্র শলোমনকে এই কথা বলিয়াছিলেন, আমি এই গৃহে, ও ইস্রায়েলের সমস্ত বংশের মধ্যে আমার মনোনীত এই যিরূশালেমে আপন নাম চিরকালের নিমিত্ত স্থাপন করিব;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি যে মূর্তি খোদাই করে তৈরী করেছিলেন সেটা নিয়ে ঈশ্বরের ঘরে রাখলেন। ঈশ্বর এই ঘর সম্বন্ধে দায়ূদ ও তাঁর ছেলে শলোমনকে বলেছিলেন, “এই ঘর ও ইস্রায়েলের সমস্ত গোষ্ঠীর মধ্য থেকে আমার বেছে নেওয়া এই যিরূশালেমকে আমি চিরকালের জন্য আমার বাসস্থান করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি যে মূর্তি খোদাই করে তৈরী করেছিলেন সেটা নিয়ে আল্লাহ্‌র ঘরে রাখলেন। আল্লাহ্‌ এই ঘর সম্বন্ধে দাউদ ও তাঁর ছেলে সোলায়মানকে বলেছিলেন, “এই ঘর ও ইসরাইলের সমস্ত গোষ্ঠীর মধ্য থেকে আমার বেছে নেওয়া এই জেরুজালেমকে আমি চিরকালের জন্য আমার বাসস্থান করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একটি মূর্তি তৈরী করে, তিনি মন্দিরে স্থাপন করলেন, যে মন্দির সম্পর্কে ঈশ্বর দাউদ ও তাঁর পুত্র শলোমনকে বলেছিলেন, জেরুশালেমের এই মন্দির হল সেই স্থান, যে স্থান আমি ইসরায়েলের দ্বাদশ গোষ্ঠীর অধিকৃত সমগ্র এলাকার মধ্যে থেকে মনোনীত করেছি। এইস্থানে হবে আমার নিত্য আরাধনা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি মন্দিরে এক মূর্ত্তি স্থাপন করেছিলেন যেখানে প্রভু দায়ুদ ও তাঁর পুত্র শলোমনের কাছে ঘোষণা করেছিলেন, “আমি এই মন্দিরে এবং ইস্রায়েলের সমস্ত অঞ্চলগুলির মধ্যে থেকে যাকে মনোনীত করেছি সেই জেরুশালেমে আমার নাম চিরকাল রাখব| সেই মন্দিরে তিনি একটি মূর্ত্তি স্থাপন করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি নিজে যে মুর্ত্তিটি খোদাই করে তৈরী করেছিলেন সেটা নিয়ে ঈশ্বরের ঘরে রাখলেন। ঈশ্বর যে ঘর সম্পর্কে দায়ূদ ও তাঁর ছেলে শলোমনকে বলেছিলেন, “এই ঘর ও ইস্রায়েলের সমস্ত গোষ্ঠীর মধ্য থেকে আমার বেছে নেওয়া এই যিরূশালেমে আমি চিরকালের জন্য আমার নামের বসবাসের জায়গা করব।