2 Chronicles 34:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা মাবুদের গৃহের তত্ত্বাবধায়ক কার্যকারীদের হাতে তা দিলেন, পরে যে কার্যকারীরা মাবুদের গৃহে কাজ করতো, তারা সেই গৃহ সারবার ও মেরামৎ করার জন্য তা দিল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তারা সেই অর্থ সদাপ্রভুর মন্দির রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত লোকজনের হাতে তুলে দিলেন। সেই লোকেরা সেইসব কর্মীকে বেতন দিয়েছিল, যারা মন্দির মেরামত ও পুনঃসংস্কার করছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা সদাপ্রভুর গৃহের তত্ত্বাবধায়ক কার্য্যকারীদের হস্তে তাহা সমর্পণ করিলেন, পরে যে কার্য্যকারীরা সদাপ্রভুর গৃহে কর্ম্ম করিত, তাহারা সেই গৃহ সারিবার ও মেরামৎ করিবার জন্য তাহা দিল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা সদাপ্রভুর গৃহের তত্ত্বাবধায়ক কার্যকারীদের হস্তে তাহা সমর্পণ করিলেন, পরে যে কার্যকারীরা সদাপ্রভুর গৃহে কর্ম করিত, তাহারা সেই গৃহ সারিবার ও মেরামত করিবার জন্য তাহা দিল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সেই টাকা-পয়সা সদাপ্রভুর ঘরের কাজের তদারক করবার জন্য যে লোকদের নিযুক্ত করা হয়েছিল তাদের হাতে দেওয়া হল। তদারককারীরা উপাসনা-ঘরটি মেরামত ও আবার ঠিকঠাক করবার জন্য মিস্ত্রিদের হাতে টাকা দিল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সেই টাকা-পয়সা মাবুদের ঘরের কাজের তদারক করবার জন্য যে লোকদের নিযুক্ত করা হয়েছিল তাদের হাতে দেওয়া হল। তদারককারীরা বায়তুল-মোকাদ্দস মেরামত ও আবার ঠিকঠাক করবার জন্য মিস্ত্রিদের হাতে টাকা দিল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই অর্থ মন্দির সংস্কারের জন্য ভারপ্রাপ্ত ঐ তিন ব্যক্তির হাতে তুলে দেওয়া হল। তারা এই অর্থ দিল
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর লেবীয়রা সেই অর্থ প্রভুর মন্দিরের কাজের তত্ত্বাবধায়কদের দিলেন| ক্রমানুসারে তত্ত্বাবধায়করা সেই অর্থ প্রভুর মন্দিরে যেসব শ্রমিক কাজ করবে তাদের দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর সেই টাকা সদাপ্রভুর ঘরের কাজের দেখাশুনা করবার জন্য যে লোকদের নিযুক্ত করা হয়েছিল তাদের হাতে দেওয়া হয়েছিল। তদারককারীরা উপাসনা ঘরটি সারাই ও আবার ঠিকঠাক করবার জন্য মিস্ত্রিদের সেই টাকা দিল,