2 Chronicles 34:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই লোকেরা বিশ্বস্তভাবে কাজ করলো এবং মরারিয়দের মধ্যে দু’জন লেবীয়, অর্থাৎ যহৎ ও ওবদিয়, তাদের তত্ত্বাবধায়ক ছিল এবং কহাতীয়দের মধ্যে জাকারিয়া ও মশুল্লম এবং অন্য লেবীয়দের মধ্যে বাদ্য বাদনে নিপুণ লোকেরা কাজ চালাবার জন্য নিযুক্ত ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কর্মীরা নিষ্ঠাসহকারে কাজ করল। তাদের নির্দেশ দেওয়ার জন্য মরারি বংশের যহৎ ও ওবদিয়, এবং কহাৎ বংশের সখরিয় ও মশুল্লম—এই কয়েকজন লেবীয়কে নিযুক্ত করা হল। যেসব লেবীয় বাজনা বাজাতে পারদর্শী ছিল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই লোকেরা বিশ্বস্তরূপে কার্য্য করিল, এবং মরারি-সন্তানদের মধ্যে দুই জন লেবীয়, অর্থাৎ যহৎ ও ওবদিয়, তাহাদের তত্ত্বাবধায়ক ছিল, এবং কহাৎ-সন্তানদের মধ্যে সখরিয় ও মশুল্লম, এবং অন্য লেবীয়দের মধ্যে বাদ্য বাদনে নিপুন লোকেরা কর্ম্ম চালাইবার জন্য নিযুক্ত ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই লোকেরা বিশ্বস্তরূপে কার্য করিল, এবং মরারি-সন্তানদের মধ্যে দুই জন লেবীয়, অর্থাৎ যহৎ ও ওবদিয়, তাহাদের তত্ত্বাবধায়ক ছিল, এবং কহাৎ-সন্তানদের মধ্যে সখরিয় ও মশুল্লম, এবং অন্য লেবীয়দের মধ্যে বাদ্য বাদনে নিপুণ লোকেরা কর্ম চালাইবার জন্য নিযুক্ত ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই মিস্ত্রিরা বিশ্বস্তভাবে কাজ করেছিল। তাদের তদারক করবার জন্য তাদের উপরে ছিল যহৎ ও ওবদিয় নামে মরারি-বংশের দু’জন লেবীয় এবং কহাৎ-বংশের সখরিয় ও মশুল্লম আর যে লেবীয়েরা ভাল বাজনা বাজাতে পারত তারা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই মিস্ত্রিরা বিশ্বস্তভাবে কাজ করেছিল। তাদের তদারক করবার জন্য তাদের উপরে ছিল যহৎ ও ওবদিয় নামে মরারি-বংশের দু’জন লেবীয় এবং কহাৎ-বংশের জাকারিয়া ও মশুল্লম আর যে লেবীয়রা ভাল বাজনা বাজাতে পারত তারা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখানে যারা কাজে নিযুক্ত হয়েছিল, তারা ছিল অত্যন্ত সৎ ও বিশ্বস্ত। চারজন লেবীয় তাদের কাজকর্ম দেখাশুনা করতেন। এদের নাম: মরারি গোষ্ঠীর যহৎ ও ওবদিয়, কোহাৎ গোষ্ঠীর সখরিয় ও মশুল্লম। (এই লেবীয়রা ছিলেন নিপুণ বাদ্যযন্ত্রবাদক।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নিযুক্ত শ্রমিকরা লেবীয় মরারি পরিবারের লেবীয় যহত্ ও ওবদিয়র তত্ত্বাবধানে এবং কহাত্ পরিবারের সখরিয় ও মশুল্লমের অধীনে মন প্রাণ দিয়ে কাজ করলো| যে সমস্ত লেবীয়রা দক্ষ গাইযে, বাজিয়ে ছিলেন তাঁরা শ্রমিকদের এবং যারা বিভিন্ন রকমের কাজ করেছিলেন, তাদের তত্ত্বাবধান করলেন| কিছু লেবীয় করনিক, অধিকারিক ও রক্ষী হিসেবে কাজ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই মিস্ত্রিরা বিশ্বস্তভাবে কাজ করেছিল। তাদের তদারক করবার জন্য তাদের উপরে ছিল যহৎ ও ওবদিয় নামে মরারি বংশের দুইজন লেবীয় এবং কহাৎ বংশের সখরিয় ও মশুল্লম আর যে লেবীয়েরা ভাল বাজনা বাজাতে পারত তারা সকলে মিস্ত্রিদের পরিচালনা করেছিল।