2 Chronicles 34:13 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা ভারবাহকদের নেতা, আর কাজ চালাবার জন্য সমস্ত রকমের সেবাকর্মকারীদের উপরে নিযুক্ত ছিল এবং লেবীয়দের মধ্যে কেউ কেউ লেখক, কর্মকর্তা ও দ্বারপাল ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের দায়িত্ব দেওয়া হল, যেন তারা শ্রমিকদের দেখাশোনা করে ও বিভিন্ন কাজে লিপ্ত কর্মীদেরও তদারকি করে। এই লেবীয়দের মধ্যে কয়েকজন আবার সচিব, শাস্ত্রবিদ ও দ্বাররক্ষীও ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা ভারবাহকদের অধ্যক্ষ, আর কর্ম্ম চালাইবার জন্য সর্ব্বপ্রকার সেবাকর্ম্মকারীদের উপরে নিযুক্ত ছিল, এবং লেবীয়দের মধ্যে কেহ কেহ লেখক, কর্ম্মচারী ও দ্বারপাল ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা ভারবাহকদের অধ্যক্ষ, আর কর্ম চালাইবার জন্য সর্বপ্রকার সেবাকর্মকারীদের উপরে নিযুক্ত ছিল, এবং লেবীয়দের মধ্যে কেহ কেহ লেখক, কর্মচারী ও দ্বারপাল ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এরা বোঝা বহনকারী লোকদের উপর নিযুক্ত ছিল এবং বিভিন্ন কাজে নিযুক্ত কাজের লোকদের সকলের তদারক করত। লেবীয়দের মধ্যে কেউ কেউ ছিল লেখক, কর্মকর্তা ও রক্ষী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এরা বোঝা বহনকারী লোকদের উপর নিযুক্ত ছিল এবং বিভিন্ন কাজে নিযুক্ত কাজের লোকদের সকলের তদারক করত। লেবীয়দের মধ্যে কেউ কেউ ছিল লেখক, কর্মকর্তা ও রক্ষী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্যান্য লেবীয়রা সংস্কারকার্যের মালমশলা পরিবহন কার্য এবং বিভিন্ন প্রকার কর্মে রত শ্রমিকের কর্মের তত্ত্বাবধানের কার্য পরিচালনা করতেন। আর অন্যান্য লেবীয়রা সব কিছুর বিবরণ রক্ষা করতেন এবং দ্বারপালরূপে কাজ করতেন।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এরা বাড়ি তৈরির জিনিসপত্র বইবার লোকদের উপর নিযুক্ত ছিল এবং বিভিন্ন কাজে নিযুক্ত কাজের লোকদের সকলের দেখাশুনা করত। লেবীয়দের মধ্যে কেউ কেউ ছিল লেখক, কর্মকর্তা ও রক্ষী।