2 Chronicles 34:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা যখন মাবুদের গৃহে আনা সকল রূপা বের করলো, তখন ইমাম হিল্কিয় মূসার মধ্য দিয়ে দেওয়া মাবুদের শরীয়ত-কিতাবখানি পেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর মন্দিরে যে অর্থ সংগ্রহ করা হল, সেগুলি যখন তারা বের করে আনছিল, তখন যাজক হিল্কিয় সদাপ্রভুর সেই বিধানগ্রন্থটি খুঁজে পেয়েছিলেন, যেটি মোশির মাধ্যমে দেওয়া হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা যখন সদাপ্রভুর গৃহে আনীত সকল রৌপ্য বাহির করিল, তখন হিল্কিয় যাজক মোশি দ্বারা দত্ত সদাপ্রভুর ব্যবস্থা পুস্তকখানি পাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা যখন সদাপ্রভুর গৃহে আনীত সকল রৌপ্য বাহির করিল, তখন হিল্কিয় যাজক মোশি দ্বারা দত্ত সদাপ্রভুর ব্যবস্থা-পুস্তকখানি পাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা যখন সদাপ্রভুর ঘরে আনা টাকা-পয়সা বের করে আনছিলেন তখন পুরোহিত হিল্কিয় মোশির মধ্য দিয়ে দেওয়া সদাপ্রভুর আইন-কানুনের বইটি পেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা যখন মাবুদের ঘরে আনা টাকা-পয়সা বের করে আনছিলেন তখন ইমাম হিল্কিয় মূসার মধ্য দিয়ে দেওয়া মাবুদের তৌরাত কিতাবটি পেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোষাগার থেকে অর্থসংগ্রহ করার সময় প্রধান পুরোহিত হিল্কিয় প্রভু পরমেশ্বরের বিধান পুস্তকটি পান। এই বিধান ঈশ্বর মোশিকে দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময, যখন লেবীয়রা প্রভুর মন্দির থেকে অর্থ বের করছিলেন, যাজক হিল্কিয়, মোশির মাধ্যমে প্রভু যে বিধিপুস্তকটি দিয়েছিলেন সেটিকে খুঁজে পেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা যখন সদাপ্রভুর ঘরে আনা টাকা বের করে আনছিলেন তখন যাজক হিল্কিয় মোশির দ্বারা দেওয়া সদাপ্রভুর ব্যবস্থার বইটি পেলেন।