2 Chronicles 34:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের সাক্ষাতে যা ন্যায্য, তিনি তা-ই করতেন ও তাঁর পূর্বপুরুষ দাউদের পথে চলতেন, তার ডানে বা বামে ফিরতেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর দৃষ্টিতে যা যা ঠিক, যোশিয় তাই করলেন এবং তিনি তাঁর পূর্বপুরুষ দাউদের পথেই চলেছিলেন, ও সেখান থেকে ডাইনে বা বাঁয়ে, কোনোদিকেই সরে যাননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর সাক্ষাতে যাহা নায্য, তিনি তাহাই করিতেন, ও আপন পিতৃপুরুষ দায়ূদের পথে চলিতেন, তাহার দক্ষিণে কি বামে ফিরিতেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর সাক্ষাতে যাহা ন্যায্য, তিনি তাহাই করিতেন, ও আপন পিতৃপুরুষ দায়ূদের পথে চলিতেন, তাহার দক্ষিণে কি বামে ফিরিতেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর চোখে যা ভাল তিনি তা-ই করতেন এবং তাঁর পূর্বপুরুষ দায়ূদের পথে চলতেন; সেই পথ থেকে ডানে কি বাঁয়ে যেতেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের চোখে যা ভাল তিনি তা-ই করতেন এবং তাঁর পূর্বপুরুষ দাউদের পথে চলতেন; সেই পথ থেকে ডানে কি বাঁয়ে যেতেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি প্রভু পরমেশ্বরের প্রীতিজনক কাজ করতেন এবং তাঁর পূর্বপুরুষ রাজা দাউদের আদর্শ অনুসরণ করতেন ও ঈশ্বরের সমস্ত বিধি বিধান অক্ষরে অক্ষরে পালন করতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোশিয় প্রভু বর্ণিত সৎ‌ পথে জীবনযাপন করেছিলেন| তাঁর পূর্বপুরুষ দায়ুদের মতোই তিনি বহু সৎ‌কাজ করেন এবং এই পথ থেকে কখনও বিচ্যুত হননি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর চোখে যা কিছু ভাল তিনি তাই করতেন এবং তাঁর নিজের পূর্বপুরুষ দায়ূদের পথে চলতেন; সেই পথ থেকে ডানদিকে বা বাঁদিকে যেতেন না।