2 Chronicles 34:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা যাও, যে কিতাবখানি পাওয়া গেছে, সেই কিতাবের সকল কালামের বিষয়ে আমার জন্য এবং ইসরাইলের ও এহুদার মধ্যে অবশিষ্ট লোকদের জন্য মাবুদকে জিজ্ঞাসা কর; কেননা ঐ কিতাবে লেখা সকল কালাম অনুযায়ী কাজ করার জন্য আমাদের পূর্বপুরুষেরা মাবুদের কালাম পালন করেন নি, এজন্য আমাদের উপরে মাবুদের গজবের আগুন নেমে এসেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যে পুস্তকটি খুঁজে পাওয়া গিয়েছে, তাতে যা যা লেখা আছে, সেই বিষয়ে তোমরা সদাপ্রভুর কাছে গিয়ে আমার এবং ইস্রায়েল ও যিহূদার অবশিষ্ট লোকজনের হয়ে তাঁর কাছে খোঁজ নাও। সদাপ্রভুর মহাক্রোধ আমাদের উপর নেমে এসেছে, কারণ আমাদের পূর্বসূরিরা সদাপ্রভুর বাক্য পালন করেননি; এই পুস্তকে যা যা লেখা আছে, সেই অনুসারে তারা কাজ করেননি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা যাও, যে পুস্তকখানি পাওয়া গিয়াছে, সেই পুস্তকের বাক্য সকলের বিষয়ে আমার নিমিত্ত এবং ইস্রায়েলের ও যিহূদার মধ্যে অবশিষ্ট লোকদের নিমিত্ত সদাপ্রভুকে জিজ্ঞাসা কর; কেননা ঐ পুস্তকে লিখিত সকল কথানুযায়ী কর্ম্ম করিবার জন্য আমাদের পিতৃপুরুষেরা সদাপ্রভুর বাক্য পালন করেন নাই, এই জন্য আমাদের উপরে সদাপ্রভুর ক্রোধাগ্নি বর্ষিত হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা যাও, যে পুস্তকখানি পাওয়া গিয়াছে, সেই পুস্তকের বাক্য সকলের বিষয়ে আমার নিমিত্ত এবং ইস্রায়েলের ও যিহূদার মধ্যে অবশিষ্ট লোকদের নিমিত্ত সদাপ্রভুকে জিজ্ঞাসা কর; কেননা ঐ পুস্তকে লিখিত সকল কথানুযায়ী কর্ম করিবার জন্য আমাদের পিতৃপুরুষেরা সদাপ্রভুর বাক্য পালন করেন নাই, এই জন্য আমাদের উপরে সদাপ্রভুর ক্রোধাগ্নি বর্ষিত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যে বইটি পাওয়া গেছে তার মধ্যে কি লেখা রয়েছে তা আপনারা গিয়ে আমার এবং ইস্রায়েল ও যিহূদার বাকী লোকদের জন্য সদাপ্রভুকে জিজ্ঞাসা করুন। আমাদের পূর্বপুরুষেরা সদাপ্রভুর বাক্য পালন করেন নি এবং এই বইয়ে যা লেখা আছে সেই অনুসারে কাজ করেন নি বলে তাঁর ভীষণ ক্রোধ আমাদের উপরে পড়েছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যে কিতাবটি পাওয়া গেছে তার মধ্যে কি লেখা রয়েছে তা আপনারা গিয়ে আমার এবং ইসরাইল ও এহুদার বাকী লোকদের জন্য মাবুদকে জিজ্ঞাসা করুন। আমাদের পূর্বপুরুষেরা মাবুদের কালাম পালন করেন নি এবং এই কিতাবে যা লেখা আছে সেই অনুসারে কাজ করেন নি বলে তাঁর ভীষণ গজব আমাদের উপরে পড়েছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা প্রভু পরমেশ্বরের কাছে যাও এবং আমার জন্য ও যারা এখন ইহুদী ও ইসরায়েলের মধ্যে জীবিত আছে, তাদের সম্পর্কে তাঁর নির্দেশ জেনে নাও। এই পুস্তকে লিখিত বিধানে এ বিষয়ে কি আছে তাও তোমরা জেনে নাও। প্রভু পরমেশ্বর আমাদের উপরে ক্রুদ্ধ হয়েছেন কারণ আমাদের পূর্বপুরুষেরা প্রভু পরমেশ্বরের কথা শোনে নি এবং এই পুস্তকে লেখা অবশ্য পালনীয় বিধান তারা পালন করে নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“শিগ্গির গিয়ে প্রভুর কাছে খুঁজে পাওয়া বিধি পুস্তকে বর্ণিত বিষয় সম্পর্কে প্রশ্ন করো| আমাদের পূর্বপুরুষরা প্রভুর বিধি অনুসরণ করেন নি বলে প্রভু আমাদের ওপর খুবই ক্রুদ্ধ হয়েছেন| তারা এই বইয়ে বর্ণিত সমস্ত বিধি ঠিকমতো পালন করেন নি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আপনারা যান, “যে বইটি পাওয়া গেছে তার মধ্যে কি লেখা রয়েছে তা আপনারা গিয়ে আমার এবং ইস্রায়েল ও যিহূদার বাকি লোকদের জন্য সদাপ্রভুকে জিজ্ঞাসা করুন। আমাদের পূর্বপুরুষেরা সদাপ্রভুর বাক্য পালন করেন নি এবং এই বইয়ে যা লেখা আছে সেই অনুসারে কাজ করেন নি বলে সদাপ্রভুর ভীষণ ক্রোধ আমাদের উপরে পড়েছে।”