2 Chronicles 34:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তারা আমাকে ত্যাগ করেছে এবং অন্য দেবতাদের উদ্দেশে ধূপ জ্বালিয়েছে, এভাবে নিজ নিজ হাতের সমস্ত কাজ দিয়ে আমাকে অসন্তুষ্ট করেছে; সেজন্য এই স্থানের উপর আমার গজবের আগুন বর্ষিত হল, নিভানো যাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তারা আমাকে পরিত্যাগ করেছে ও অন্যান্য দেবতাদের কাছে ধূপ পুড়িয়েছে এবং তাদের হাতে গড়া সব প্রতিমার মাধ্যমে আমার ক্রোধ জাগিয়ে তুলেছে, আমার ক্রোধ এই স্থানটির উপর আমি ঢেলে দেব ও তা প্রশমিত হবে না।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তাহারা আমাকে ত্যাগ করিয়াছে, এবং অন্য দেবগণের উদ্দেশে ধূপ জ্বালাইয়াছে, এইরূপে স্ব স্ব হস্তের সমস্ত কার্য্যদ্বারা আমাকে অসন্তুষ্ট করিয়াছে; তজ্জন্য এই স্থানের উপরে আমার ক্রোধাগ্নি বর্ষিত হইল, নির্ব্বাণ হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তাহারা আমাকে ত্যাগ করিয়াছে, এবং অন্য দেবগণের উদ্দেশে ধূপ জ্বালাইয়াছে, এইরূপে স্ব স্ব হস্তের সমস্ত কার্যদ্বারা আমাকে অসন্তুষ্ট করিয়াছে; তজ্জন্য এই স্থানের উপরে আমার ক্রোধাগ্নি বর্ষিত হইল, নির্বাপিত হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা আমাকে ত্যাগ করে দেব-দেবতাদের উদ্দেশে ধূপ জ্বালিয়েছে এবং তাদের হাতের তৈরী সমস্ত প্রতিমার দ্বারা আমাকে অসন্তুষ্ট করেছে। সেইজন্য এই জায়গার উপর আমার ক্রোধ আমি ঢেলে দেব এবং সেই ক্রোধের আগুন নিভানো যাবে না।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা আমাকে ত্যাগ করে দেব-দেবীদের উদ্দেশে ধূপ জ্বালিয়েছে এবং তাদের হাতের তৈরী সমস্ত মূর্তির দ্বারা আমাকে রাগিয়েছে। সেইজন্য এই জায়গার উপর আমার গজব আমি ঢেলে দেব এবং সেই গজবের আগুন নিভানো যাবে না।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা আমাকে প্রত্যাখ্যান করে অন্য দেবতার কাছে বলি উৎসর্গ করেছে এবং তাদের সমস্ত কার্যকলাপ দিয়ে আমার ক্রোধের ইন্ধন জুগিয়েছে। জেরুশালেমের বিরুদ্ধে আমার ক্রোধ জ্বলে উঠেছে, এ কখনও নিভবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ লোকরা আমাকে পরিত্যাগ করেছে এবং অন্যান্য মূর্ত্তিসমূহের সামনে ধুপধূনো জ্বালিয়েছে; তাদের যাবতীয় কুকাজ আমায় ক্রুদ্ধ করে তুলেছে| তাই এই সমগ্র অঞ্চলের ওপর আমি আমার ক্রোধাগ্নি বর্ষণ করবো যা কিছুতে নির্বাপিত হবে না|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তারা আমাকে ত্যাগ করেছে এবং অন্য দেব দেবতাদের উদ্দেশ্যে ধূপ জ্বালিয়েছে এবং তাদের হাতের তৈরী সমস্ত প্রতিমার দ্বারা আমাকে অসন্তুষ্ট করেছে। সেইজন্য এই জায়গার উপর আমার ক্রোধ আমি ঢেলে দেব এবং ক্রোধের সেই আগুন নিভানো যাবে না’।”