2 Chronicles 34:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, আমি তোমার পূর্বপুরুষদের কাছে তোমাকে সংগ্রহ করবো; তুমি শান্তিতে তোমার কবরে সংগৃহীত হবে; এবং এই স্থানের ও এখানকার অধিবাসীদের উপরে আমি যেসব অমঙ্গল আনবো, তোমার চোখ সেসব দেখবে না। পরে তারা আবার বাদশাহ্‌কে এই কথার সংবাদ দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন আমি তোমাকে তোমার পূর্বপুরুষদের কাছে পাঠিয়ে দেব, এবং শান্তিতেই তোমার কবর হবে। এই স্থানটির ও এখানকার লোকজনের উপর আমি যে সর্বনাশ ডেকে আনতে চলেছি, তা তোমাকে স্বচক্ষে দেখতে হবে না।’ ” অতএব তারা হুলদার এই উত্তর নিয়ে রাজার কাছে ফিরে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, আমি তোমার পিতৃলোকদের কাছে তোমাকে সংগ্রহ করিব; তুমি শান্তিতে আপন কবরে সংগৃহীত হইবে; এবং এই স্থানের ও এখানকার নিবাসীদের উপরে আমি যে সকল অমঙ্গল আনিব, তোমার চক্ষু সে সমস্ত দেখিবে না। পরে তাহারা আবার রাজাকে এই কথায় সমাচার দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, আমি তোমার পিতৃলোকদের কাছে তোমাকে সংগ্রহ করিব; তুমি শান্তিতে আপন কবরে সংগৃহীত হইবে; এবং এই স্থানের ও এখানকার নিবাসীদের উপরে আমি যে সকল অমঙ্গল আনিব, তোমার চক্ষু সেই সমস্ত দেখিবে না। পরে তাহারা আবার রাজাকে এই কথার সমাচার দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমি শীঘ্রই তোমাকে তোমার পূর্বপুরুষদের কাছে নিয়ে যাব এবং তুমি শান্তিতে কবর পাবে। এই জায়গার উপরে এবং যারা এখানে বাস করে তাদের উপরে আমি যে সব বিপদ নিয়ে আসব তোমার চোখ তা দেখবে না।’ ” তাঁরা হুল্‌দার উত্তর নিয়ে রাজার কাছে ফিরে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমি শীঘ্রই তোমাকে তোমার পূর্বপুরুষদের কাছে নিয়ে যাব এবং তুমি শান্তিতে দাফন পাবে। এই জায়গার উপরে এবং যারা এখানে বাস করে তাদের উপরে আমি যে সব বিপদ নিয়ে আসব তোমার চোখ তা দেখবে না।’ ” তাঁরা হুল্‌দার জবাব নিয়ে বাদশাহ্‌র কাছে ফিরে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং যে দণ্ড আমি জেরুশালেমকে দেবার সিদ্ধান্ত নিয়েছি, তোমার মৃত্যুর আগে সে দণ্ড আমি দেব না। তোমায় শান্তিতে মৃত্যুবরণ করতে দেব।তাঁরা এই সংবাদ নিযে রাজার কাছে ফিরে এলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাকে তোমার পূর্বপুরুষদের মধ্যে নিয়ে যাবো| তুমি শান্তিতেই মরতে পারবে| এই ভূখণ্ডে ও এখানকার লোকদের জীবনে আমি যে দুর্যোগ ঘনিয়ে তুলবো তা তোমায় চোখে দেখে যেতে হবে না|’” হিল্কিয় ও রাজকর্মচারীরা এসে রাজাকে এই খবর জানালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখো, আমি শীঘ্রই তোমাকে তোমার পূর্বপুরুষদের কাছে নিয়ে যাব এবং তুমি শান্তিতে কবর পাবে। এই জায়গার উপরে এবং যারা এখানে বাস করে তাদের উপরে আমি যে সব বিপদ নিয়ে আসব তোমার চোখ তা দেখবে না। তাঁরা হুল্‌দার এর উত্তর নিয়ে রাজার কাছে ফিরে গেলেন।