2 Chronicles 34:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর জেরুশালেম ও বিন্-ইয়ামীনের যত লোক উপস্থিত ছিল, তাদের সকলকে তিনি অঙ্গীকার করালেন। তাতে জেরুশালেম-নিবাসীরা আল্লাহ্র, তাদের পূর্বপুরুষদের আল্লাহ্র, নিয়মানুসারে কাজ করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে জেরুশালেম ও বিন্যামীনের প্রত্যেকটি লোককে দিয়েও তিনি তা পালন করার শপথ করিয়ে নিয়েছিলেন; জেরুশালেমের লোকজন ঈশ্বরের, তাদের পূর্বপুরুষদের ঈশ্বরের নিয়মের সাথে সামঞ্জস্য রেখে তা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিরূশালেমের ও বিন্যামীনের যত লোক উপস্থিত ছিল, সেই সকলকে তিনি অঙ্গীকার করাইলেন। তাহাতে যিরূশালেম-নিবাসীরা ঈশ্বরের, আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বরের, নিয়মানুসারে কার্য্য করিতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিরূশালেমের ও বিন্যামীনের যত লোক উপস্থিত ছিল, সেই সকলকে তিনি অঙ্গীকার করাইলেন। তাহাতে যিরূশালেম-নিবাসীরা ঈশ্বরের, আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বরের, নিয়মানুসারে কার্য করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি যিরূশালেম ও বিন্যামীনের উপস্থিত সমস্ত লোককে সেই একই প্রতিজ্ঞা করালেন। যিরূশালেমের লোকেরা ঈশ্বরের, তাদের পূর্বপুরুষদের ঈশ্বরের ব্যবস্থা পালন করতে শুরু করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি জেরুজালেম ও বিন্ইয়ামীনের উপস্থিত সমস্ত লোককে সেই একই ওয়াদা করালেন। জেরুজালেমের লোকেরা আল্লাহ্র, তাদের পূর্বপুরুষদের আল্লাহ্র ব্যবস্থা পালন করতে শুরু করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং জেরুশালেমের মানুষ তাদের পূর্বপুরুষের আরাধ্য ঈশ্বরের সঙ্গে যে চুক্তিতে আবদ্ধ হল সেই অনুযায়ী তারা সমস্ত কাজ করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর তিনি জেরুশালেম ও বিন্যামীনের সকলকে দিয়েও একই প্রতিশ্রুতি করালেন| জেরুশালেমের লোকরা তাদের পূর্বপুরুষের ঈশ্বরের সামনে করা শপথ রক্ষা করতে সম্মত হলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর তিনি যিরূশালেম ও বিন্যামীনের উপস্থিত সমস্ত লোককে সেই একই প্রতিজ্ঞা করালেন। যিরূশালেমের লোকেরা ঈশ্বরের, তাদের পূর্বপুরুষদের ঈশ্বরের ব্যবস্থা পালন করতে শুরু করল।