2 Chronicles 34:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইউসিয়া বনি-ইসরাইলদের অধিকৃত সমস্ত দেশ থেকে সমস্ত ঘৃণার বস্তু দূর করলেন এবং ইসরাইল মধ্যে যত লোক উপস্থিত ছিল তাদের সকলকে দিয়ে তাদের আল্লাহ্ মাবুদের এবাদত করালেন। তিনি যত দিন ছিলেন, তত দিন তারা তাদের পূর্বপুরুষদের আল্লাহ্ মাবুদের পিছনে চলা থেকে নিবৃত্ত হল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীদের অধিকারভুক্ত সব এলাকা থেকে যোশিয় সব ঘৃণ্য প্রতিমার মূর্তি দূর করলেন, এবং ইস্রায়েলে উপস্থিত সবাইকে তাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করতে বাধ্য করলেন। তিনি যতদিন বেঁচেছিলেন, ততদিন তারা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর পথে চলতে ব্যর্থ হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যোশিয় ইস্রায়েল-সন্তানগণের অধিকৃত সকল দেশ হইতে সমস্ত ঘৃণার্হ বস্তু দূর করিলেন, এবং ইস্রায়েলের মধ্যে যত লোক উপস্থিত ছিল, সকলকে সেবা, তাহাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা, করাইলেন। তিনি যত দিন ছিলেন, তত দিন তাহারা আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর অনুগমনে নিবৃত্ত হইল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যোশিয় ইস্রায়েল-সন্তানগণের অধিকৃত সকল দেশ হইতে সমস্ত ঘৃণার্হ বস্তু দূর করিলেন, এবং ইস্রায়েলের মধ্যে যত লোক উপস্থিত ছিল, সকলকে সেবা, তাহাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা, করাইলেন। তিনি যত দিন ছিলেন, তত দিন তাহারা আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর অনুগমনে নিবৃত্ত হইল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোশিয় ইস্রায়েলীয়দের অধিকারে থাকা সমস্ত দেশ থেকে সব জঘন্য প্রতিমা দূর করে দিলেন এবং ইস্রায়েলে উপস্থিত সকলকে দিয়ে তিনি তাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করালেন। যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন লোকেরা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর পথে চলেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসিয়া বনি-ইসরাইলদের অধিকারে থাকা সমস্ত দেশ থেকে সব জঘন্য মূর্তি দূর করে দিলেন এবং ইসরাইল দেশে উপস্থিত সকলকে দিয়ে তিনি তাদের মাবুদ আল্লাহ্র এবাদত করালেন। যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন লোকেরা তাদের পূর্বপুরুষদের মাবুদ আল্লাহ্র পথে চলেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যতদিন রাজা যোশিয় জীবিত ছিলেন ততদিন ইসরায়েসীদের অধিকৃত দেশের সমস্ত ঘৃণ্য প্রতিমা ধ্বংস করেছিলেন এবং তাঁদের পূর্বপুরুষের আরাধ্য প্রভু পরমেশ্বরের সেবায় তাঁর সমস্ত প্রজাদের নিযুক্ত করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকদের কাছে বিভিন্ন দেশের মূর্ত্তি ছিল| যোশিয় সেইসব ভয়ানক জঘন্য মূর্ত্তি ভেঙে ফেলে ইস্রায়েলের লোকদের প্রভুর সেবা করতে বাধ্য করালেন| যতদিন পর্যন্ত যোশিয় বেঁচে ছিলেন লোকরা তাদের পূর্বপুরুষের প্রভু ঈশ্বরের সেবা করে চলেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোশিয় ইস্রায়েলীয় লোকদের অধিকারে থাকা সমস্ত দেশ থেকে সব জঘন্য প্রতিমা দূর করে দিলেন এবং ইস্রায়েলে উপস্থিত সকলকে দিয়ে তিনি তাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করালেন। যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন লোকেরা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর পথে চলেছিল।