2 Chronicles 34:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের কোরবানগাহ্র উপরে ইমামদের অস্থি পোড়ালেন এবং এহুদা ও জেরুশালেমকে পাক-পবিত্র করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের বেদিতেই তিনি পূজারিদের অস্থি জ্বালিয়েছিলেন, এবং এইভাবে তিনি যিহূদা ও জেরুশালেমকে পরিষ্কার করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের যজ্ঞবেদির উপরে যাজকদের অস্থি পোড়াইলেন, এবং যিহূদা ও যিরূশালেমকে শুচি করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের যজ্ঞবেদির উপরে যাজকদের অস্থি পোড়াইলেন, এবং যিহূদা ও যিরূশালেমকে শুচি করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বেদীগুলোর উপরে পুরোহিতদের হাড় পোড়ানো হল। এইভাবে তিনি যিহূদা ও যিরূশালেমকে শুচি করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বেদীগুলোর উপরে পুরোহিতদের হাড় পোড়ানো হল। এইভাবে তিনি এহুদা ও জেরুজালেমকে পাক-সাফ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের পুরোহিতেরা যারা ঐ সব বেদীর কাছে উপাসনা করত, তাদের অস্থি ঐ সব বেদীর উপরে পুড়ানো হল। এইসব কাজ করে রাজা যোশিয় যিহুদীয়া ও জেরুশালেমকে আনুষ্ঠানিকভাবে আবার শুচি করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং যোশিয় বালের সেই সব যাজকদের হাড়গুলি এবং তাদের বেদীগুলি পুড়িয়ে ছাই করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বেদীগুলোর উপরে যাজকদের হাড় পোড়ালেন। এই ভাবে তিনি যিহূদা ও যিরূশালেমকে শুচি করলেন।