2 Chronicles 34:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মানশা, আফরাহীম ও শিমিয়োনের বিভিন্ন নগরে এবং নপ্তালি পর্যন্ত সর্বত্র ধ্বংসস্তুপের মধ্যে এরকম করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একেবারে নপ্তালি পর্যন্ত গিয়ে মনঃশি, ইফ্রয়িম ও শিমিয়োনের নগরগুলিতে, এবং সেগুলির আশেপাশে অবস্থিত ধ্বংসস্তূপে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মনঃশির, ইফ্রয়িমের ও শিমিয়োনের নগরে নগরে এবং নপ্তালি পর্য্যন্ত সর্ব্বত্র কাঁথড়ার মধ্যে এইরূপ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মনঃশির, ইফ্র্রয়িমের ও শিমিয়োনের নগরে নগরে এবং নপ্তালি পর্যন্ত সর্বত্র ধ্বংসস্তুপের মধ্যে এইরূপ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মনঃশি, ইফ্রয়িম ও শিমিয়োন এলাকার গ্রাম ও শহরগুলোতে এবং তার আশেপাশের ধ্বংসের স্থানগুলোর মধ্যে, এমন কি, নপ্তালি এলাকা পর্যন্ত সব জায়গায় তিনি সমস্ত বেদী ও আশেরা-খুঁটি ভেংগে ফেললেন এবং খোদাই করা প্রতিমাগুলো গুঁড়ো করে ফেললেন আর ইস্রায়েলের সমস্ত জায়গায় তিনি সব ধূপদানী কেটে টুকরা টুকরা করলেন। তারপর তিনি যিরূশালেমে ফিরে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানশা, আফরাহীম ও শিমিয়োন এলাকার গ্রাম ও শহরগুলোতে এবং তার আশেপাশের ধ্বংসের স্থানগুলোর মধ্যে, এমন কি, নপ্তালি এলাকা পর্যন্ত সব জায়গায় তিনি সমস্ত বেদী ও আশেরা-খুঁটি ভেংগে ফেললেন এবং খোদাই করা মূর্তিগুলো গুঁড়ো করে ফেললেন আর ইসরাইলের সমস্ত জায়গায় তিনি সব ধূপদানী কেটে টুকরা টুকরা করলেন। তারপর তিনি জেরুজালেমে ফিরে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি মনঃশি, ইফ্রয়িম ও নপ্তালির বিস্তীর্ণ অঞ্চল ও সমস্ত নগরাঞ্চলেও একই কাজ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনঃশি থেকে ইফ্রয়িম, শিমিয়োন থেকে নপ্তালি- সমগ্র যিহূদা ও জেরুশালেম থেকে
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মনঃশি, ইফ্রয়িম ও শিমিয়োন এলাকার গ্রাম ও শহরগুলোতে এবং তার আশেপাশের ধ্বংসের জায়গা গুলোর মধ্যে, এমন কি, নপ্তালি এলাকা পর্যন্ত সব জায়গায় এইরকম করলেন।