2 Chronicles 35:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইউসিয়া জেরুশালেমে মাবুদের উদ্দেশে ঈদুল ফেসাখ পালন করলেন, লোকেরা প্রথম মাসের চতুর্দশ দিনে ঈদুল ফেসাখের ভেড়া জবেহ্ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোশিয় জেরুশালেমে সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব পালন করলেন, এবং প্রথম মাসের চতুর্দশতম দিনে নিস্তারপর্বের মেষশাবক বধ করা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যোশিয় যিরূশালেমে সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব্ব পালন করিলেন, লোকেরা প্রথম মাসের চতুর্দ্দশ দিনে নিস্তারপর্ব্বের বলি হনন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যোশিয় যিরূশালেমে সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব পালন করিলেন, লোকেরা প্রথম মাসের চতুর্দশ দিনে নিস্তারপর্বের বলি হনন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোশিয় যিরূশালেমে সদাপ্রভুর উদ্দেশে উদ্ধার-পর্ব পালন করলেন। প্রথম মাসের চৌদ্দ দিনের দিন লোকেরা উদ্ধার-পর্বের ভেড়া কাটল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসিয়া জেরুজালেমে মাবুদের উদ্দেশে উদ্ধার-ঈদ পালন করলেন। প্রথম মাসের চৌদ্দ দিনের দিন লোকেরা উদ্ধার-ঈদের ভেড়া জবাই করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের সম্মানে রাজা যোশিয় জেরুশালেমে তারণোৎসব পালন করলেন। প্রথম মাসের চোদ্দ তারিখে উৎসবের জন্য তারা পশুবলি দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা যোশিয় জেরুশালেমে প্রভুর জন্য নিস্তারপর্ব উদযাপন করেছিলেন| প্রথম মাসের 14 দিনে তারা নিস্তারপর্বের মেষটি বলিদান করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যোশিয় যিরূশালেমে সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তারপর্ব্ব পালন করলেন। এবং প্রথম মাসের চৌদ্দ দিনের র দিন লোকেরা নিস্তারপর্ব্বের মেষ বলি দিল।