2 Chronicles 35:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে সেবাকর্মের আয়োজন হল, আর বাদশাহ্‌র হুকুম অনুসারে ইমামেরা যার যার স্থানে ও লেবীয়েরা যার যার পালা অনুসারে দাঁড়ালো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজার আদেশানুসারে সেবাকাজের বন্দোবস্ত করা হল এবং যাজকেরা তাদের নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে গেলেন ও লেবীয়েরাও তাদের বিভাগ অনুসারে দাঁড়িয়ে পড়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে সেবাকর্ম্মের আয়োজন হইল, আর রাজার আজ্ঞানুসারে যাজকেরা আপন আপন স্থানে ও লেবীয়েরা আপন আপন পালানুসারে দাঁড়াইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে সেবাকর্মের আয়োজন হইল, আর রাজার আজ্ঞানুসারে যাজকেরা আপন আপন স্থানে ও লেবীয়েরা আপন আপন পালানুসারে দাঁড়াইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে সেবা-কাজের ব্যবস্থা করা হল এবং রাজার আদেশ মত পুরোহিতেরা নিজের নিজের জায়গায় আর লেবীয়েরা তাদের বিভিন্ন দল অনুসারে দাঁড়ালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে এবাদত-কাজের ব্যবস্থা করা হল এবং বাদশাহ্‌র হুকুম মত ইমামেরা নিজের নিজের জায়গায় আর লেবীয়রা তাদের বিভিন্ন দল অনুসারে দাঁড়ালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারণোৎসবের সমস্ত আয়োজন সম্পূর্ণ হলে রাজার আদেশ অনুযায়ী পুরোহিত ও লেবীয়রা নিজেদের স্থান গ্রহণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা যেমন আদেশ করেছিলেন সেই অনুযায়ী সমস্ত রকম প্রস্তুতি শেষ হলে যাজকরা তাদের জন্য নির্দিষ্ট জায়গায় দাঁড়ালেন এবং লেবীয়রা তাদের নিজের নিজের দলগুলির সঙ্গে দাঁড়ালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে সেবা কাজের আয়োজন করা হল এবং রাজার আদেশ মত যাজকেরা নিজের নিজের জায়গায় আর লেবীয়েরা তাদের বিভিন্ন দল অনুযায়ী দাঁড়ালেন।