2 Chronicles 35:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঈদুল ফেসাখের সমস্ত পশু কোরবানী করা হল এবং ইমামেরা তাদের হাত থেকে রক্ত নিয়ে ছিটিয়ে দিল ও লেবীয়েরা পশুদের চামড়া ছাড়াল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিস্তারপর্বের মেষশাবকগুলি বধ করা হল, এবং যাজকদের হাতে যে রক্ত তুলে দেওয়া হল, তারা সেই রক্ত যজ্ঞবেদিতে ছিটিয়ে দিলেন। অন্যদিকে লেবীয়েরা পশুগুলির ছাল ছাড়িয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর নিস্তারপর্ব্বীয় বলি সকল হত হইল, এবং যাজকগণ তাহাদের হস্ত হইতে রক্ত লইয়া প্রক্ষেপ করিল ও লেবীয়েরা পশুদের চর্ম্ম খুলিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর নিস্তারপর্বীয় বলি সকল হত হইল, এবং যাজকগণ তাহাদের হস্ত হইতে রক্ত লইয়া প্রক্ষেপ করিল ও লেবীয়েরা পশুদের চর্ম খুলিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লেবীয়েরা উদ্ধার-পর্বের ছাগল ও ভেড়া জবাই করল এবং পুরোহিতেরা তাদের হাত থেকে রক্ত নিয়ে তা ছিটিয়ে দিলেন, আর লেবীয়েরা পশুগুলোর চামড়া ছাড়াল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লেবীয়রা উদ্ধার-ঈদের ছাগল ও ভেড়া জবাই করল এবং ইমামেরা তাদের হাত থেকে রক্ত নিয়ে তা ছিটিয়ে দিলেন, আর লেবীয়রা পশুগুলোর চামড়া ছাড়াল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মেষশাবক ও ছাগবৎস বলিদানের পর লেবীয়রা সেগুলির চামড়া ছাড়াতে লাগলেন এবং পুরোহিতেরা সেই নিহত পশুর রক্ত বেদীতে ছিটাতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নিস্তারপর্বের মেষগুলো বলি দেওয়া হল| তারপর লেবীয়রা চামড়া ছাড়িয়ে যাজকদের হাতে বলি দেওয়া পশুর রক্ত তুলে দিলেন| যাজকরা সেই রক্ত বেদীর ওপর ছিটিয়ে দিলেন এবং
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লেবীয়েরা নিস্তারপর্ব্বের ছাগল ও মেষ বলি করল এবং যাজকেরা তাদের হাত থেকে রক্ত নিয়ে তা ছিটিয়ে দিলেন, আর লেবীয়েরা পশুগুলোর চামড়া ছাড়াল।