2 Chronicles 35:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মূসার কিতাবে যেমন লেখা আছে, সেই অনুসারে মাবুদের উদ্দেশে কোরবানী করার জন্য তারা লোকদের পিতৃকুলের বিভাগ অনুসারে সকলকে দেবার জন্য পোড়ানো-কোরবানী পৃথক করলো এবং ষাঁড়গুলোর বিষয়েও তা-ই করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশির পুস্তকে যেমন লেখা হয়েছিল, সেই অনুসারে তারা প্রজাদের বিভিন্ন বংশের শাখাগুলিকে দেওয়ার জন্য হোমবলি আলাদা করে রেখেছিল, যেন তারা সেগুলি সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করতে পারে। গবাদি পশুগুলির ক্ষেত্রেও তারা একই কাজ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মোশির পুস্তকে যেমন লেখা আছে, তদনুসারে সদাপ্রভুর উদ্দেশে [বলি] উপস্থিত করণার্থে তাহারা লোকদের পিতৃকুলের বিভাগানুসারে সকলকে দিবার জন্য হোমবলি উঠাইয়া লইল, এবং বৃষদিগের বিষয়েও তাহাই করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মোশির পুস্তকে যেমন লেখা আছে, তদনুসারে সদাপ্রভুর উদ্দেশে [বলি] উপস্থিত করণার্থে তাহারা লোকদের পিতৃকুলের বিভাগানুসারে সকলকে দিবার জন্য হোমবলি উঠাইয়া লইল, এবং বৃষদের বিষয়েও তাহাই করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশির বইয়ে লেখা আদেশ অনুসারে সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করবার জন্য তারা প্রত্যেক বংশের বিভিন্ন ভাগের লোকদের দেবার জন্য পোড়ানো-উৎসর্গের জিনিস সরিয়ে রাখল। ষাঁড়ের বেলায়ও তারা তা-ই করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসার কিতাবে লেখা হুকুম অনুসারে মাবুদের উদ্দেশে কোরবানী করবার জন্য তারা প্রত্যেক বংশের বিভিন্ন ভাগের লোকদের দেবার জন্য পোড়ানো-কোরবানীর জিনিস সরিয়ে রাখল। ষাঁড়ের বেলায়ও তারা তা-ই করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর হোমের নৈবেদ্যের জন্য প্রতিটি গোষ্ঠী অনুযায়ী সেই পশুগুলি তাঁরা ভাগ করে দিতে লাগলেন, যাতে মোশির বিধানে নির্দেশ আনুসারে হোম নৈবেদ্য উৎসর্গ করতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর বিভিন্ন পরিবারগোষ্ঠীর হাতে, মোশির বিধি পুস্তক অনুযায়ী, প্রভুর প্রতি হোমবলির জন্য বলির মাংস তুলে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশির বইয়ে লেখা আদেশ অনুযায়ী সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করবার জন্য তারা প্রত্যেক বংশের বিভিন্ন ভাগের লোকদের দেবার জন্য পোড়ানো উৎসর্গের জিনিস সরিয়ে রাখল। ষাঁড়ের বেলায়ও তারা তাই করল।