2 Chronicles 35:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা বিধিমতে ঈদুল ফেসাখের কোরবানী আগুনে ঝল্‌সে নিল; আর পবিত্র সমস্ত কোরবানীর গোশ্‌ত পাত্র, হাঁড়ি ও কড়াইতে রান্না করলো এবং সমস্ত লোককে দ্রুততার সঙ্গে পরিবেশন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেমন নির্দেশ দেওয়া হল, সেই নির্দেশ অনুসারেই তারা নিস্তারপর্বের পশুগুলি আগুনে ঝলসে নিয়েছিল, এবং পবিত্র নৈবেদ্যগুলি হাঁড়িতে, কড়াইয়ে ও চাটুতে সেদ্ধ করে তাড়াতাড়ি সব লোককে সেগুলি পরিবেশন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা বিধিমতে নিস্তারপর্ব্বের বলি অগ্নিতে পাক করিল; আর পবিত্র বলি সকল স্থালীতে, হাঁড়ীতে ও কটাহে পাক করিল, এবং সকল লোককে শীঘ্র শীঘ্র পরিবেষণ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা বিধিমতে নিস্তারপর্বের বলি অগ্নিতে পাক করিল; আর পবিত্র বলি সকল স্থালীতে, হাঁড়িতে ও কটাহে পাক করিল, এবং সকল লোককে শীঘ্র শীঘ্র পরিবেশন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নিয়ম অনুসারে তারা উদ্ধার-পর্বের পশু আগুনে ঝল্‌সে নিল এবং উৎসর্গের মাংস ডেক্‌চি, কড়াই ও হাঁড়িতে সিদ্ধ করল আর তাড়াতাড়ি করে লোকদের খেতে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নিয়ম অনুসারে তারা উদ্ধার-ঈদের পশু আগুনে ঝল্‌সে নিল এবং কোরবানীর গোশ্‌ত ডেক্‌চি, কড়াই ও হাঁড়িতে সিদ্ধ করল আর তাড়াতাড়ি করে লোকদের খেতে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেবীয়রা তারণেৎসবের বলি বিধিমত আগুনে ঝলসালেন এবং পবিত্র বলিগুলি পাত্রে, হাঁড়িতে, কড়ায় রান্না করে ক্ষিপ্রহাতে সেই মাংস ভক্তদের পরিবেশন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নির্দেশ অনুযায়ী, লেবীয়রা আগুনের আঁচে নিস্তারপর্বের মেষশাবকের মাংস ঝলসে নিলেন| তারপর দ্রুত লোকদের মধ্যে মাংস বিতরণ করা হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নিয়ম অনুসারে তারা নিস্তারপর্ব্বের মেষগুলি আগুনে ঝল্‌সে নিল এবং বলির মাংস ডেকচি, কড়াই ও হাঁড়িতে সিদ্ধ করল আর তাড়াতাড়ি করে লোকদের খেতে দিল।