2 Chronicles 35:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এর পরে তাদের ও ইমামদের জন্য আয়োজন করলো, কেননা হারুন সন্তান ইমামেরা পোড়ানো-কোরবানী ও চর্বি পোড়াতে রাত পর্যন্ত ব্যস্ত ছিল; অতএব লেবীয়েরা নিজেদের ও হারুন সন্তান ইমামদের জন্য আয়োজন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে, তারা নিজেদের ও যাজকদের জন্য প্রস্তুতি নিয়েছিল, কারণ যাজকেরা, অর্থাৎ হারোণের বংশধরেরা, গভীর রাত পর্যন্ত হোমবলি ও চর্বিদার অংশগুলি উৎসর্গ করার কাজে ব্যস্ত ছিলেন। তাই লেবীয়েরা, নিজেদের ও হারোণের বংশোদ্ভূত যাজকদের জন্য প্রস্তুতি নিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎপরে আপনাদের ও যাজকদের জন্য আয়োজন করিল, কেননা হারোণ-সন্তান যাজকেরা হোম ও মেদ দগ্ধ করিতে রাত্রি পর্য্যন্ত ব্যস্ত ছিল; অতএব লেবীয়েরা আপনাদের ও হারোণ-সন্তান যাজকদের জন্য আয়োজন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎপরে আপনাদের ও যাজকদের জন্য আয়োজন করিল, কেননা হারোণ-সন্তান যাজকেরা হোম ও মেদ দগ্ধ করিতে রাত্রি পর্যন্ত ব্যস্ত ছিল; অতএব লেবীয়েরা আপনাদের ও হারোণ-সন্তান যাজকদের জন্য আয়োজন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তারা নিজেদের ও পুরোহিতদের জন্য ব্যবস্থা করল, কারণ পুরোহিতেরা, অর্থাৎ হারোণের বংশধরেরা পোড়ানো-উৎসর্গের জিনিস ও চর্বির অংশ রাত পর্যন্ত উৎসর্গ করছিলেন। সেইজন্য লেবীয়েরা নিজেদের ও হারোণ-বংশের পুরোহিতদের জন্য ব্যবস্থা করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তারা নিজেদের ও ইমামদের জন্য ব্যবস্থা করল, কারণ ইমামেরা, অর্থাৎ হারুনের বংশধরেরা পোড়ানো-কোরবানীর জিনিস ও চর্বির অংশ রাত পর্যন্ত কোরবানী দিচ্ছিলেন। সেইজন্য লেবীয়রা নিজেদের ও হারুন্তবংশের ইমামদের জন্য ব্যবস্থা করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই কাজ শেষ হলে লেবীয়রা নিজেদের জন্য ও পুরোহিতদের জন্য এবং হারোণকুলজাত পুরোহিতদের জন্য মাংস সংরক্ষণের ব্যবস্থা করলেন। কারণ পুরোহিতেরা হোম ও বলির পশুর মেদ হোমাগ্নিতে দগ্ধ করার কাজে রাত্রি পর্যন্ত ব্যস্ত ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এসব কাজ শেষ হবার পর, লেবীয়রা তাদের নিজেদের ও হারোণের উত্তরপুরুষ যাজকদের জন্য বরাদ্দ মাংসের ভাগ পেলেন| যেহেতু রাত্রি পর্যন্ত এই সমস্ত যাজক সকলেই হোমবলি এবং চর্বি নিবেদনের কাজে ব্যস্ত ছিলেন, লেবীয়রা তাঁদের এবং যাজকদের জন্য মাংস তৈরী করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর তারা নিজেদের ও যাজকদের জন্য আয়োজন করল, কারণ যাজকেরা, অর্থাৎ হারোণের বংশধরেরা উৎসর্গের জিনিস ও চর্বির অংশ পোড়ানোর জন্য রাত পর্যন্ত ব্যস্ত ছিল। সেইজন্য লেবীয়েরা নিজেদের ও হারোণ-বংশের যাজকদের জন্য ব্যবস্থা করল।