2 Chronicles 35:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ, আসফ, হেমন ও রাজ-দর্শক যিদূথূনের হুকুম অনুসারে আসফ-সন্তান গায়কেরা যার যার স্থানে ছিল ও দ্বারপালেরা প্রতি দ্বারে ছিল; তাদের নিজ নিজ সেবাকর্ম ছেড়ে যাবার প্রয়োজন হল না, যেহেতু তাদের লেবীয় ভাইয়েরা তাদের জন্য আয়োজন করেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আসফের বংশধর, অর্থাৎ বাদ্যকরেরা সেই স্থানগুলিতে ছিল, যেখানে থাকার নির্দেশ দাউদ, আসফ, হেমন ও রাজার দর্শক যিদূথূন, তাদের দিলেন। প্রত্যেকটি দরজায় মোতায়েন দ্বাররক্ষীদের, তাদের কাজ ছেড়ে আসার দরকার পড়েনি, কারণ তাদের সমগোত্রীয় লেবীয়েরাই তাদের হয়ে প্রস্তুতি নিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদের, আসফের, হেমনের ও রাজ-দর্শক যিদূথূনের আজ্ঞানুসারে আসফ-সন্তান গায়কেরা আপন আপন স্থানে ছিল, ও দ্বারপালেরা প্রতিদ্বারে ছিল; তাহাদের আপন আপন সেবাকর্ম্ম ছাড়িয়া যাইবার প্রয়োজন হইল না, যেহেতু তাহাদের লেবীয় ভ্রাতারা তাহাদের জন্য আয়োজন করিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদের, আসফের, হেমনের ও রাজ-দর্শক যিদূথূনের আজ্ঞানুসারে আসফ-সন্তান গায়কেরা আপন আপন স্থানে ছিল, ও দ্বারপালেরা প্রতি দ্বারে ছিল; তাহাদের আপন আপন সেবাকর্ম ছাড়িয়া যাইবার প্রয়োজন হইল না, যেহেতু তাহাদের লেবীয় ভ্রাতারা তাহাদের জন্য আয়োজন করিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ, আসফ, হেমন ও রাজার দর্শক যিদূথূনের নির্দেশ অনুসারে আসফের বংশের গায়ক ও বাদকেরা নিজের নিজের জায়গায় ছিলেন। প্রত্যেকটি ফটকে রক্ষী ছিল। তাদের কাজ ছেড়ে আসবার দরকার হয় নি, কারণ তাদের লেবীয় ভাইয়েরা তাদের জন্য ব্যবস্থা করেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ, আসফ, হেমন ও বাদশাহ্‌র নবী যিদূথূনের নির্দেশ অনুসারে আসফের বংশের কাওয়াল ও বাদকেরা নিজের নিজের জায়গায় ছিলেন। প্রত্যেকটি দরজায় রক্ষী ছিল। তাদের কাজ ছেড়ে আসবার দরকার হয় নি, কারণ তাদের লেবীয় ভাইয়েরা তাদের জন্য ব্যবস্থা করেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা দাউদের বাদ্যযন্ত্রাদি নিয়ে আসফকুলের গায়ক ও বাদ্যকরেরা যথা আসফ, হেমন, রাজনবী যেদুথুন তাঁদের নিজেদের জায়গাতেই থাকলেন। মন্দিরের দ্বারপালেরাও নিজেদের স্থান ত্যাগ করে নি কারণ লেবীয়রা তাঁদের জন্য তারণোৎসবের ভোজ প্রস্তুত করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আসফের বংশের লেবীয় গায়করা এরপর রাজা দায়ুদের নির্ধারিত জায়গায় গিয়ে দাঁড়ালেন| এদের মধ্যে আসফ, হেমন রাজার ভাববাদী যিদূথূন প্রমুখরা ছিলেন| দ্বাররক্ষীদের কাউকেই নিজেদের জায়গা ছেড়ে নড়তে হয়নি কারণ তাদের অন্যান্য লেবীয় ভাইরা সকলেই নিস্তারপর্বের জন্য যা যা করা প্রয়োজন, সুষ্ঠভাবে করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ, আসফ, হেমন এদের ও রাজার দর্শক যিদূথূনের নির্দেশ অনুসারে আসফের বংশের গায়ক ও বাদকেরা নিজের নিজের জায়গায় ছিলেন। প্রত্যেকটি প্রবেশ দরজায় রক্ষী ছিল। তাদের কাজ ছেড়ে আসবার দরকার হয়নি, কারণ তাদের লেবীয় ভাইয়েরা তাদের জন্য আয়োজন করেছিল।