2 Chronicles 35:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে ইউসিয়া বাদশাহ্র হুকুম অনুসারে ঈদুল ফেসাখ পালন ও মাবুদের কোরবানগাহ্র উপরে পোড়ানো-কোরবানী করার জন্য সেদিন মাবুদের সমস্ত সেবা-কর্মের আয়োজন হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই সেই সময় রাজা যোশিয়ের আদেশানুসারে নিস্তারপর্ব পালনের জন্য সদাপ্রভুর সম্পূর্ণ সেবাকাজ ও সদাপ্রভুর যজ্ঞবেদিতে হোমবলি উৎসর্গ করার কাজও সম্পন্ন হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে যোশিয় রাজার আজ্ঞানুসারে নিস্তারপর্ব্ব পালনার্থে ও সদাপ্রভুর যজ্ঞবেদির উপরে হোম করণার্থে সেই দিন সদাপ্রভুর সমস্ত সেবাকর্ম্মের আয়োজন হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে যোশিয় রাজার আজ্ঞানুসারে নিস্তারপর্ব পালনার্থে ও সদাপ্রভুর যজ্ঞবেদির উপরে হোম করণার্থে সেই দিন সদাপ্রভুর সমস্ত সেবাকর্মের আয়োজন হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে রাজা যোশিয়ের আদেশ মত উদ্ধার-পর্ব পালনের জন্য এবং সদাপ্রভুর বেদীর উপরে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করবার জন্য সেই দিন সদাপ্রভুর সমস্ত সেবা-কাজের ব্যবস্থা করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে বাদশাহ্ ইউসিয়ার হুকুম মত উদ্ধার-ঈদ পালনের জন্য এবং মাবুদের কোরবানগাহের উপরে পোড়ানো-কোরবানী দেবার জন্য সেই দিন মাবুদের সমস্ত এবাদত-কাজের ব্যবস্থা করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা যোশিয়ের আদেশ অনুসারে সেদিন তারণোৎসব পর্ব পালন এবং বেদীতে হোমবলি উৎসবের কাজ সুষ্ঠুভাবেই সমাধা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অর্থাৎ রাজা যোশিয় যেভাবে বলেছিলেন প্রভুর উপাসনার জন্য সব কিছু ঠিক সেইভাবে প্রস্তুত করা হল| এরপর নিস্তারপর্ব উদযাপন করা হল এবং বেদীতে হোমবলি নিবেদন করা হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে রাজা যোশিয়ের আদেশ মত নিস্তারপর্ব্ব পালনের জন্য এবং সদাপ্রভুর বেদির উপরে হোমের অনুষ্ঠান করবার জন্য সেই দিন সদাপ্রভুর সমস্ত সেবা কাজের আয়োজন করা হল।