2 Chronicles 35:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শামুয়েল নবীর সময় থেকে ইসরাইলে এই রকম ঈদুল ফেসাখ পালিত হয় নি; ইউসিয়া, ইমাম, লেবীয় এবং সমস্ত এহুদা ও ইসরাইলের উপস্থিত লোকেরা ও জেরুশালেম-নিবাসীরা যেভাবে ঈদুল ফেসাখ পালন করলো, ইসরাইলের কোন বাদশাহ্ সেইভাবে ঈদ পালন করেন নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাববাদী শমূয়েলের পর থেকে ইস্রায়েলে এভাবে আর কখনও নিস্তারপর্ব পালন করা হয়নি; এবং যাজক, লেবীয় ও জেরুশালেমের লোকজনের সাথে সেখানে যিহূদা ও ইস্রায়েলের আরও যেসব লোক উপস্থিত ছিল, তাদের সাথে নিয়ে যোশিয় যেভাবে নিস্তারপর্ব পালন করলেন, ইস্রায়েলের কোনও রাজা সেভাবে আর কখনও নিস্তারপর্ব পালন করেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শমূয়েল ভাববাদীর সময়াবধি ইস্রায়েলে এতাদৃশ নিস্তারপর্ব্ব পালিত হয় নাই; যোশিয়, যাজকেরা, লেবীয়েরা এবং সমস্ত যিহূদা ও ইস্রায়েলের উপস্থিত লোকেরা ও যিরূশালেম-নিবাসীরা যাদৃশ নিস্তারপর্ব্ব পালন করিল, ইস্রায়েলের কোন রাজা তাদৃশ পর্ব্ব পালন করেন নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শমূয়েল ভাববাদীর সময়াবধি ইস্রায়েলে এতাদৃশ নিস্তারপর্ব পালিত হয় নাই; যোশিয়, যাজকেরা, লেবীয়েরা এবং সমস্ত যিহূদা ও ইস্রায়েলের উপস্থিত লোকেরা ও যিরূশালেম-নিবাসীরা যাদৃশ নিস্তারপর্ব পালন করিল, ইস্রায়েলের কোন রাজা তাদৃশ পর্ব পালন করেন নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নবী শমূয়েলের পর থেকে আর কখনও ইস্রায়েলে এইভাবে উদ্ধার-পর্ব পালন করা হয় নি। পুরোহিত, লেবীয় এবং যিরূশালেমের লোকদের সংগে উপস্থিত যিহূদা ও ইস্রায়েলের সমস্ত লোকদের নিয়ে যোশিয় যেভাবে উদ্ধার-পর্ব পালন করেছিলেন ইস্রায়েলের রাজাদের মধ্যে আর কেউ তেমনভাবে পালন করেন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নবী শামুয়েলের পর থেকে আর কখনও ইসরাইল দেশে এইভাবে উদ্ধার-ঈদ পালন করা হয় নি। ইমাম, লেবীয় এবং জেরুজালেমের লোকদের সংগে উপস্থিত এহুদা ও ইসরাইলের সমস্ত লোকদের নিয়ে ইউসিয়া যেভাবে উদ্ধার-ঈদ পালন করেছিলেন ইসরাইলের বাদশাহ্দের মধ্যে আর কেউ তেমনভাবে পালন করেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবী শমুয়েলের জীবনকালের পর এমনভাবে তারণোৎসব কখনও পালন করা হয়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই ভাববাদী শমূয়েলের সময়ের পর থেকে আর এভাবে ইস্রায়েলে নিস্তারপর্ব উদযাপন করা হয়নি| যোশিয় যেভাবে যাজকদের সঙ্গে, লেবীয়দের সঙ্গে এবং সমগ্র যিহূদা ও ইস্রায়েলে জেরুশালেমের লোকেদের সঙ্গে এই নিস্তারপর্ব উদযাপন করলেন, ইস্রায়েলের কোনো রাজাই আগে তা পালন করেন নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভাববাদী শমূয়েলের পর থেকে আর কখনও ইস্রায়েলে এই ভাবে নিস্তারপর্ব্ব পালন করা হয়নি। যাজক, লেবীয় এবং যিরূশালেমের লোকদের সঙ্গে উপস্থিত যিহূদা ও ইস্রায়েলের সমস্ত লোকদের নিয়ে যোশিয় যেভাবে নিস্তারপর্ব্ব পালন করেছিলেন ইস্রায়েলের রাজাদের মধ্যে আর কেউ তেমন ভাবে পালন করেননি।