2 Chronicles 35:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসিয়ার রাজত্বের অষ্টাদশ বছরে এই ঈদুল ফেসাখ পালিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোশিয়ের রাজত্বকালের অষ্টাদশ বছরে এই নিস্তারপর্বটি পালন করা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোশিয়ের রাজত্বের অষ্টাদশ বৎসরে এই নিস্তারপর্ব্ব পালিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোশিয়ের রাজত্বের অষ্টাদশ বৎসরে এই নিস্তারপর্ব পালিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোশিয়ের রাজত্বের আঠারো বছরের সময় এই উদ্ধার-পর্ব পালন করা হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসিয়ার রাজত্বের আঠারো বছরের সময় এই উদ্ধার-ঈদ পালন করা হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা যোশিয়ের রাজত্বকালের অষ্টাদশ বছরে যেভাবে রাজা যোশিয়, পুরোহিতবৃন্দ, লেবীয়বর্গ এবং যিহুদীয়া, ইসরায়েল ও জেরুশালেমের লোকেরা তারণোৎসব পালন করেছিল, এমন ভাবে রাজা যোশিয়ের আগে কোনদিন কোন রাজা তারণোৎসব পালন করেন নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা যোশিয়র রাজত্বের 18 বছরের মাথায় এই নিস্তারপর্ব উদযাপন করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোশিয়ের রাজত্বের আঠারো বছরের দিন এই নিস্তারপর্ব্ব পালন করা হয়েছিল।