2 Chronicles 35:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসিয়া এবাদতখানার সমস্ত কাজ শেষ করার পর, মিসরের বাদশাহ্‌ নখো ফোরাত নদীর নিকটস্থ কর্কমীশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছিলেন, আর ইউসিয়া তার বিরুদ্ধে যাত্রা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসব কিছু হয়ে যাওয়ার পর, যোশিয় যখন মন্দিরের বেহাল দশা ঠিক করে দিলেন, তখন মিশরের রাজা নখো ইউফ্রেটিস নদীতীরে কর্কমীশে যুদ্ধ করতে গেলেন, এবং যোশিয় তাঁর মুখোমুখি হওয়ার জন্য যুদ্ধযাত্রা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকলের পরে, যোশিয় মন্দির ঠিক করিলে পর, মিসর-রাজ নখো ফরাৎ নদীর নিকটস্থ কর্কমীশের বিরুদ্ধে যুদ্ধ করিবার জন্য আসিতেছিলেন, আর যোশিয় তাঁহার বিরুদ্ধে যাত্রা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকলের পরে, যোশিয় মন্দির ঠিক করিলে পর, মিসর-রাজ নখো ফরাৎ নদীর নিকটস্থ কর্কমীশের বিরুদ্ধে যুদ্ধ করিবার জন্য আসিতেছিলেন, আর যোশিয় তাঁহার বিরুদ্ধে যাত্রা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোশিয় উপাসনা-ঘরের সব কাজ শেষ করবার পরে মিসরের রাজা নখো ইউফ্রেটিস নদীর কাছে কর্কমীশে যুদ্ধ করতে গেলেন। তখন তাঁকে বাধা দেবার জন্য যোশিয় বের হয়ে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসিয়া বায়তুল-মোকাদ্দসের সব কাজ শেষ করবার পরে মিসরের বাদশাহ্‌ নেখো ফোরাত নদীর কাছে কার্খেমিশে যুদ্ধ করতে গেলেন। তখন তাঁকে বাধা দেবার জন্য ইউসিয়া বের হয়ে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরের সমস্ত কাজ শেষ হয়ে গেলে মিশররাজ নেকো ইউফ্রেটিস নদীর তীরে কার্কেমিস-এ সৈন্য সমাবেশ করলেন। যোশিয় তাঁকে থামাতে চেষ্টা করেছিলেন কিন্তু
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোশিয় এই সবকিছু করার পরে মিশররাজ নখো ফরাৎ নদীর তীরবর্তী কর্কমীশ শহরের বিরুদ্ধে যুদ্ধ করতে এলেন, এবং যোশিয় তাঁর বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোশিয় মন্দিরের সব কাজ শেষ করবার পরে মিশরের রাজা নখো ফরাত (ইউফ্রেটিস) নদীর কাছে কর্কমীশে যুদ্ধ করতে গেলেন। তখন তাঁর সঙ্গে যুদ্ধ করার জন্য যোশিয় বের হয়ে গেলেন।