2 Chronicles 35:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও ইউসিয়া তাঁর থেকে বিমুখ হন নি, বরং তার সঙ্গে যুদ্ধ করার জন্য ছদ্মবেশ ধারণ করলেন; তিনি আল্লাহ্‌র মুখ বের হওয়া নখোর কথায় কান না দিয়ে মগিদ্দো উপত্যকায় যুদ্ধ করতে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোশিয় অবশ্য, তাঁর কাছ থেকে ফিরে আসেননি, কিন্তু ছদ্মবেশ ধারণ করে তাঁর সাথে যুদ্ধে লিপ্ত হলেন। ঈশ্বরের আদেশে নখো তাঁকে যা বললেন, তিনি সেকথায় কান দেননি কিন্তু মগিদ্দোর সমভূমিতে তাঁর বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি যোশিয় তাঁহা হইতে বিমুখ হন নাই, বরং তাঁহার সহিত যুদ্ধ করিবার জন্য ছদ্মবেশ ধারণ করিলেন; তিনি ঈশ্বরের মুখনির্গত নখোর বাক্যে কর্ণপাত না করিয়া মগিদ্দো উপত্যকায় যুদ্ধ করিতে গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি যোশিয় তাঁহা হইতে বিমুখ হন নাই, বরং তাহার সহিত যুদ্ধ করিবার জন্য ছদ্মবেশ ধারণ করিলেন; তিনি ঈশ্বরের মুখনির্গত নখোর বাক্যে কর্ণপাত না করিয়া মগিদ্দো উপত্যকায় যুদ্ধ করিতে গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোশিয় কিন্তু ফিরলেন না, বরং তাঁর সংগে যুদ্ধ করবার জন্য ভিন্ন পোশাকে নিজেকে সাজালেন। ঈশ্বরের আদেশে নখো তাঁকে যা বললেন তাতে তিনি কান না দিয়ে মগিদ্দোর সমভূমিতে তাঁর বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসিয়া কিন্তু ফিরলেন না, বরং তাঁর সংগে যুদ্ধ করবার জন্য ভিন্ন পোশাকে নিজেকে সাজালেন। আল্লাহ্‌র হুকুমে নেখো তাঁকে যা বললেন তাতে তিনি কান না দিয়ে মগিদ্দোর সমভূমিতে তাঁর বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যোশিয় যুদ্ধ করতে দৃঢ়প্রতিজ্ঞ তিনি রাজা নেকোর মাধ্যমে ঈশ্বরের কথা শুনতে রাজী নন। তাই তিনি ছদ্মবেশে মেগিদ্দোর রণক্ষেত্রে গিয়ে উপস্থিত হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যোশিয় এই সতর্কবাণীতে কর্ণপাত করলেন না এবং ছদ্মবেশে মগিদ্দোতে নখোর বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদিও যোশিয় ফিরে যেতে অস্বীকার করলেন, বরং তাঁর সঙ্গে যুদ্ধ করবার জন্য ভিন্ন পোশাকে নিজেকে সাজালেন। ঈশ্বরের আদেশ মত নখো তাঁকে যা বললেন তাতে তিনি না শুনে মগিদ্দোর সমভূমিতে তাঁর বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন।