2 Chronicles 35:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তীরন্দাজেরা বাদশাহ্‌ ইউসিয়াকে তীর মারল; তখন বাদশাহ্‌ তাঁর লোকদেরকে বললেন, আমাকে নিয়ে যাও, কেননা আমি গুরুতর আহত হয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিরন্দাজরা রাজা যোশিয়ের দিকে তির ছুঁড়েছিল, এবং তিনি তাঁর কর্মকর্তাদের বললেন, “আমাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও; আমি মারাত্মকভাবে জখম হয়েছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ধনুর্দ্ধরেরা যোশিয় রাজাকে বাণ মারিল; তখন রাজা আপন দাসদিগকে কহিলেন, আমাকে লইয়া যাও, কেননা আমি অত্যন্ত আহত হইয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ধনুর্ধরেরা যোশিয় রাজাকে বাণ মারিল; তখন রাজা আপন দাসদিগকে কহিলেন, আমাকে লইয়া যাও, কেননা আমি অত্যন্ত আহত হইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ধনুকধারীরা রাজা যোশিয়কে তীর মারলে পর তিনি তাঁর লোকদের বললেন, “আমাকে নিয়ে যাও, আমি খুব বেশী আঘাত পেয়েছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ধনুকধারীরা বাদশাহ্‌ ইউসিয়াকে তীর মারলে পর তিনি তাঁর লোকদের বললেন, “আমাকে নিয়ে যাও, আমি খুব বেশী আঘাত পেয়েছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যুদ্ধক্ষেত্রে মিশরী সেনার তীক্ষ্ণবাণে রাজা যোশিয় বিদ্ধ হলেন তিনি তাঁর সেবকদের বললেন, আমাকে নিয়ে চল। আমি গুরুতরভাবে আহত হয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন তীরন্দাজরা রাজা যোশিয়কে বিদ্ধ করল, তিনি তাঁর ভৃত্যদের বললেন, “আমাকে দ্রুত সরিয়ে নিয়ে চলো, আমি গুরুতরভাবে জখম হয়েছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ধনুকধারীরা রাজা যোশিয়কে তীর মারলে তিনি তাঁর দাসদের বললেন, “আমাকে নিয়ে যাও, আমি অনেক আঘাত পেয়েছি।”