2 Chronicles 35:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তার গোলামেরা সেই রথ থেকে তাঁকে বের করলো এবং তাঁর দ্বিতীয় রথে আরোহন করিয়ে জেরুশালেমে আনলো, আর তিনি ইন্তেকাল করলেন এবং তাঁর পূর্বপুরুষদের কবরে দাফন করা হল। পরে সমস্ত এহুদা ও জেরুশালেম ইউসিয়ার জন্য শোক করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তারা তাঁকে তাঁর রথ থেকে নামিয়ে এনেছিলেন, অন্য একটি রথে বসিয়ে দিলেন এবং তাঁকে জেরুশালেমে ফিরিয়ে এনেছিলেন, যেখানে তিনি মারা গেলেন। তাঁর পূর্বপুরুষদের কবরে তাঁকে কবর দেওয়া হল, এবং যিহূদা ও জেরুশালেমে সবাই তাঁর জন্য শোকপ্রকাশ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তাঁহার দাসগণ সেই রথ হইতে তাঁহাকে বাহির করিল, এবং তাঁহার দ্বিতীয় রথে আরোহণ করাইয়া যিরূশালেমে আনিল, আর তিনি মারা পড়িলেন, এবং আপন পিতৃলোকদের কবরে কবরপ্রাপ্ত হইলেন। পরে সমস্ত যিহূদা ও যিরূশালেম যোশিয়ের নিমিত্তে শোক করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তাঁহার দাসগণ সেই রথ হইতে তাঁহাকে বাহির করিল, এবং তাঁহার দ্বিতীয় রথে আরোহণ করাইয়া যিরূশালেমে আনিল, আর তিনি মারা পড়িলেন, এবং আপন পিতৃলোকদের কবরে কবরপ্রাপ্ত হইলেন। পরে সমস্ত যিহূদা ও যিরূশালেম যোশিয়ের নিমিত্তে শোক করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই তারা তাঁর রথ থেকে তাঁকে তুলে নিয়ে তাঁর অন্য রথটিতে রাখল এবং তাঁকে যিরূশালেমে নিয়ে আসল, আর সেখানেই তিনি মারা গেলেন। তাঁর পূর্বপুরুষদের কবরে তাঁকে কবর দেওয়া হল, আর যিহূদা ও যিরূশালেমের সব লোক তাঁর জন্য শোক করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই তারা তাঁর রথ থেকে তাঁকে তুলে নিয়ে তাঁর অন্য রথটিতে রাখল এবং তাঁকে জেরুজালেমে নিয়ে আসল, আর সেখানেই তিনি ইন্তেকাল করলেন। তাঁর পূর্বপুরুষদের কবরে তাঁকে দাফন করা হল, আর এহুদা ও জেরুজালেমের সব লোক তাঁর জন্য শোক করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তাঁকে তাঁর রথ থেকে অন্য একটি রথে তুলে জেরুশালেমে নিয়ে এল। সেখানেই তাঁর মৃত্যু হল এবং রাজকীয় সমাধিগুহায় তাঁকে সমাহিত করা হল। সমগ্র যিহুদীয়া ও জেরুশালেমের মানুষ তাঁর জন্য গভীর শোক করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভৃত্যরা যোশিয়কে তাঁর রথ থেকে সরিয়ে তাঁরই আনা অন্য একটি রথে করে জেরুশালেমে নিয়ে এলো| সেখানেই তাঁর মৃত্যু হল| যোশিয়কে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে সমাধিস্থ করা হল এবং তাঁর মৃত্যুতে যিহূদা ও জেরুশালেমের লোকরা গভীরভাবে শোকাচ্ছন্ন হলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাঁর দাসেরা তাঁর রথ থেকে তাঁকে তুলে নিয়ে তাঁর অন্য রথটিতে রেখে তাঁকে যিরূশালেমে নিয়ে আসল, যেখানে তিনি মারা গেলেন। তাঁর পূর্বপুরুষদের কবরে তাঁকে কবর দেওয়া হল, আর যিহূদা ও যিরূশালেমের সব লোক তাঁর জন্য দুঃখী হলো।