2 Chronicles 35:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমাদের ভাইয়েরা অর্থাৎ লোকদের পিতৃকুলগুলোর বিভাগানুসারে ও লেবীয়দের পিতৃকুলগুলোর অংশানুসারে পবিত্র স্থানে দণ্ডায়মান হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমাদের সমগোত্রীয় ইস্রায়েলীদের, সেই সাধারণ মানুষজনের বংশের এক-একটি শাখার জন্য একদল করে লেবীয় সাথে নিয়ে তোমরা পবিত্রস্থানে গিয়ে দাঁড়াও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমাদের ভ্রাতৃগণের অর্থাৎ প্রজাদের পিতৃকুল সকলের বিভাগানুসারে ও লেবীয়দের পিতৃকুল সকলের অংশানুসারে পবিত্র স্থানে দণ্ডায়মান হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমাদের ভ্রাতৃগণের অর্থাৎ প্রজাদের পিতৃকুল সকলের বিভাগানুসারে ও লেবীয়দের পিতৃকুল সকলের অংশানুসারে পবিত্র স্থানে দণ্ডায়মান হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আপনাদের জাতির লোকদের, অর্থাৎ ইস্রায়েলীয়দের বংশগুলোর প্রত্যেকটি ভাগের জন্য কয়েকজন লেবীয়কে তাঁদের বংশ অনুসারে সেই ভাগের লোকদের সংগে নিয়ে পবিত্র ঘরের উঠানে গিয়ে দাঁড়ান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আপনাদের জাতির লোকদের, অর্থাৎ বনি-ইসরাইলদের বংশগুলোর প্রত্যেকটি ভাগের জন্য কয়েকজন লেবীয়কে তাঁদের বংশ অনুসারে সেই ভাগের লোকদের সংগে নিয়ে বায়তুল-মোকাদ্দসের উঠানে গিয়ে দাঁড়ান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং এমনভাবে নিজেদের শ্রেণীবদ্ধভাবে সাজাও যাতে, ইসরায়েল জাতির প্রত্যেকটি গোষ্ঠীকে তোমরা সাহায্য করতে পার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাও, লোকদের বিভিন্ন পরিবারের জন্য নির্দ্দিষ্ট মন্দিরের পবিত্র স্থানে লেবীয়গোষ্ঠীর সঙ্গে দাঁড়াও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের ভাইদের অর্থাৎ প্রজাদের পিতৃপুরুষদের প্রত্যেকটি ভাগের জন্য কয়েকজন লেবীয়কে তাঁদের বংশ অনুসারে সেই ভাগের লোকদের সঙ্গে নিয়ে পবিত্র ঘরের উঠানে গিয়ে দাঁড়ান।