2 Chronicles 35:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঈদুল ফেসাখের কোরবানী দাও ও নিজদেরকে পবিত্র কর এবং মূসা দ্বারা কথিত মাবুদের কালাম অনুসারে কাজ করবার জন্য তোমাদের ভাইদের জন্য আয়োজন কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিস্তারপর্বের মেষশাবকগুলি বধ করো, ঈশ্বরের উদ্দেশে নিজেদের উৎসর্গ করো ও মোশির মাধ্যমে সদাপ্রভু যে আদেশ দিয়েছেন, সেই আদেশানুসারে সবকিছু করে তোমরা তোমাদের সমগোত্রীয় ইস্রায়েলীদের জন্য মেষশাবকগুলি ঠিকঠাক করে রাখো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর নিস্তারপর্ব্বের বলি হনন কর ও আপনাদিগকে পবিত্র কর, এবং মোশি দ্বারা [কথিত] সদাপ্রভুর বাক্যমতে কার্য্য করণার্থে আপন ভ্রাতাদের জন্য আয়োজন কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর নিস্তারপর্বের বলি হনন কর ও আপনাদিগকে পবিত্র কর, এবং মোশি দ্বারা [কথিত] সদাপ্রভুর বাক্যমতে কার্য করণার্থে আপন ভ্রাতাদের জন্য আয়োজন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনারা উদ্ধার-পর্বের ভেড়াগুলো কাটবেন বলে নিজেদের শুচি করুন এবং মোশির মধ্য দিয়ে দেওয়া সদাপ্রভুর আদেশ অনুসারে আপনাদের জাতির লোকেরা যাতে উদ্ধার-পর্ব পালন করতে পারে তার ব্যবস্থা করুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনারা উদ্ধার-ঈদের ভেড়াগুলো জবাই করবেন বলে নিজেদের পাক-সাফ করুন এবং মূসার মধ্য দিয়ে দেওয়া মাবুদের হুকুম অনুসারে আপনাদের জাতির লোকেরা যাতে উদ্ধার-ঈদ পালন করতে পারে তার ব্যবস্থা করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা তারণোৎসবের মেষশাবক ও ছাগ বলি দেবে। কাজেই, আনুষ্ঠানিকভাবে নিজেদের শুচি কর এবং বলিগুলোকে এমনভাবে সাজাও যাতে তোমাদের স্বজাতি ইসরায়েলীরা মোশির মাধ্যমে দেওয়া প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুসরণ করতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নিস্তারপর্বের মেষগুলো বলি দাও, প্রভুর জন্য নিজেদের শুদ্ধ ও পবিত্র করে তোলো| তোমাদের ভাইদের জন্য মেষগুলো প্রস্তুত করে রাখো| এসো, প্রভু মোশির মাধ্যমে আমাদের যা যা করতে আদেশ দিয়েছেন আমরা সেই সব করি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আপনারা নিস্তারপর্ব্বের মেষগুলো বলি দেবেন বলে নিজেদের শুচি করুন এবং মোশির মধ্য দিয়ে দেওয়া সদাপ্রভুর আদেশ অনুসারে নিজেদের ভাইয়েরা যাতে নিস্তারপর্ব্ব পালন করতে পারে তার ব্যবস্থা করুন।”