2 Chronicles 35:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইউসিয়া লোকদের, উপস্থিত সকলকে, পাল থেকে কেবল ঈদুল ফেসাখের কোরবানীর জন্য সংখ্যায় ত্রিশ হাজার ভেড়ার বাচ্চা ও ছাগলের বাচ্চা এবং তিন হাজার ষাঁড় দিলেন; এই সবই বাদশাহ্র সম্পত্তি থেকে দেওয়া হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে উপস্থিত সব সাধারণ লোকজনের জন্য নিস্তারপর্বীয় নৈবেদ্যরূপে যোশিয় মোট 30,000 মেষশাবক ও ছাগল দিলেন এবং তিন হাজার গবাদি পশুও দিলেন—এসবই দেওয়া হল রাজার নিজের বিষয়সম্পত্তি থেকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যোশিয় প্রজাদিগকে, উপস্থিত সকলকে, পাল হইতে কেবল নিস্তারপর্ব্বীয় বলির জন্য সংখ্যায় ত্রিশ সহস্র মেষবৎস ও ছাগবৎস, এবং তিন সহস্র বৃষ দিলেন; এ সকলই রাজার সম্পত্তি হইতে প্রদত্ত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যোশিয় প্রজাদিগকে, উপস্থিত সকলকে, পাল হইতে কেবল নিস্তারপর্বীয় বলির জন্য সংখ্যায় ত্রিশ সহস্র মেষবৎস ও ছাগবৎস, এবং তিন সহস্র বৃষ দিলেন; এই সকলই রাজার সম্পত্তি হইতে প্রদত্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যোশিয় সেখানে উপস্থিত সমস্ত লোকদের জন্য উদ্ধার-পর্বের উৎসর্গের উদ্দেশ্যে ত্রিশ হাজার ছাগল ও ভেড়ার বাচ্চা এবং তিন হাজার ষাঁড় দিলেন। এগুলো রাজার নিজের সম্পত্তি থেকে দেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ইউসিয়া সেখানে উপস্থিত সমস্ত লোকদের জন্য উদ্ধার-ঈদের কোরবানীর উদ্দেশ্যে ত্রিশ হাজার ছাগল ও ভেড়ার বাচ্চা এবং তিন হাজার ষাঁড় দিলেন। এগুলো বাদশাহ্র নিজের সম্পত্তি থেকে দেওয়া হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা যোশিয় নিজের পশুপাল থেকে প্রজাদের আহারের জন্য ত্রিশ হাজার মেষ, মেষশাবক ও ছাগ বৎস এবং তিন হাজার বৃষ দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নিস্তারপর্বে বলি দেবার জন্য যোশিয় ইস্রায়েলের লোকদের নিজের গবাদি পশু থেকে 30,000 ছাগল ও মেষ ছাড়াও আরো 3000 ষাঁড় দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর যোশিয় সেখানে উপস্থিত সমস্ত লোকদের জন্য নিস্তারপর্ব্বের উৎসর্গের উদ্দেশ্যে ত্রিশ হাজার ছাগল ও মেষ বাচ্চা এবং তিন হাজার ষাঁড় দিলেন। এবং এগুলো সবই রাজার নিজের সম্পত্তি থেকে দেওয়া হল।