2 Chronicles 35:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার কর্মকর্তারা ইচ্ছাপূর্বক লোকদের, ইমামদের ও লেবীয়দেরকে দান করলেন। হিল্কিয়, জাকারিয়া ও যিহীয়েল, আল্লাহ্‌র গৃহের এই প্রধান কর্মকর্তারা ইমামদেরকে ঈদুল ফেসাখের কোরবানীর জন্য দুই হাজার ছয় শত ছাগল-ভেড়ার বাচ্চা ও পাঁচ শত ষাঁড় দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর কর্মকর্তারাও প্রজাদের এবং যাজকদের ও লেবীয়দের জন্য স্বেচ্ছায় দান দিলেন। হিল্কিয়, সখরিয় ও যিহীয়েল, ঈশ্বরের মন্দিরের দায়িত্ব বহনকারী এই কর্মকর্তারাও যাজকদের 2,600 নিস্তারপর্বীয় নৈবেদ্য ও 3,000 গবাদি পশু দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহার অধ্যক্ষগণ ইচ্ছাপূর্ব্বক লোকদিগকে, যাজকদিগকে ও লেবীয়দিগকে দান করিলেন। হিল্কিয়, সখরিয় ও যিহীয়েল, ঈশ্বরের গৃহের এই অধ্যক্ষেরা যাজকদিগকে নিস্তারপর্ব্বীয় বলির জন্য দুই সহস্র ছয় শত [মেষাদির বৎস] ও তিন শত বৃষ দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহার অধ্যক্ষগণ ইচ্ছাপূর্বক লোকদিগকে, যাজকদিগকে ও লেবীয়দিগকে দান করিলেন। হিল্কিয়, সখরিয় ও যিহীয়েল, ঈশ্বরের গৃহের এই অধ্যক্ষেরা যাজকদিগকে নিস্তারপর্বীয় বলির জন্য দুই সহস্র ছয়শত [মেষাদির বৎস] ও তিনশত বৃষ দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজার কর্মচারীরাও নিজের ইচ্ছায় লোকদের, পুরোহিতদের ও লেবীয়দের দান করলেন। হিল্কিয়, সখরিয় ও যিহীয়েল নামে ঈশ্বরের ঘরের নেতারা উদ্ধার-পর্বের উৎসর্গের জন্য দু’হাজার ছ’শো ছাগল ও ভেড়া এবং তিনশো ষাঁড় পুরোহিতদের দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌র কর্মচারীরাও নিজের ইচ্ছায় লোকদের, ইমামদের ও লেবীয়দের দান করলেন। হিল্কিয়, জাকারিয়া ও যিহীয়েল নামে আল্লাহ্‌র ঘরের নেতারা উদ্ধার-ঈদের কোরবানীর জন্য দু’হাজার ছ’শো ছাগল ও ভেড়া এবং তিনশো ষাঁড় ইমামদের দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর পারিষদেরাও স্বেচ্ছায় প্রজাদের জন্য এবং পুরোহিত ও লেবীয়দের জন্য দান করলেন। মন্দিরের অধ্যক্ষ হিল্কিয়, প্রধান পুরেহিত সখরিয় এবং যিহীয়েল পুরোহিতদের জন্য দুহাজার ছশো মেষশাবক ও ছাগবৎস এবং তিন হাজার বৃষ দিলেন তারণোৎসবের বলিদানের জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোশিয়র অধীনস্থ উচ্চপদস্থ আধিকারিকরাও মুক্ত হস্তে নিস্তারপর্ব উদযাপনের জন্য লেবীয় ও যাজকবর্গ লোকদের বিভিন্ন পশু ও জিনিসপত্র দান করেছিলেন| প্রভুর মন্দিরের প্রধান আধিকারিক হিল্কিয়, সখরিয় এবং যিহীয়েল যাজকদের কাছে 2600টি মেষ ও ছাগল এবং 300টি ষাঁড় দান করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর কর্মচারীরাও নিজের ইচ্ছায় লোকদের, যাজকদের ও লেবীয়দের দান করলেন। হিল্কিয়, সখরিয় ও যিহীয়েল নামে ঈশ্বরের ঘরের নেতারা নিস্তারপর্ব্বের উৎসর্গের জন্য দুই হাজার ছয়শো ছাগল ও ভেড়া এবং তিনশো ষাঁড় যাজকদের দিলেন।