2 Chronicles 35:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কেনানীয় এবং শমরিয় ও নথনেল নামে তাঁর দুই ভাই, আর হশবিয়, যীয়ীয়েল ও যোষাবদ, লেবীয়দের এই নেতৃবর্গ লেবীয়দেরকে ঈদুল ফেসাখের কোরবানীর জন্য পাঁচ হাজার ছাগল-ভেড়ার বাচ্চা ও পাঁচ শত ষাঁড় দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লেবীয়দের নেতৃত্বে থাকা কনানিয় এবং তাঁর সাথে সাথে শময়িয় ও নথনেল, তাঁর এই ভাইরা, এবং হশবিয়, যীয়ীয়েল ও যোশাবদও লেবীয়দের জন্য 5,000 নিস্তারপর্বীয় নৈবেদ্য ও 500 গবাদি পশু দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কনানিয় এবং শময়িয় ও নথনেল নামে তাঁহার দুই ভ্রাতা, আর হশবিয়, যীয়ীয়েল ও যোষাবদ, লেবীয়দের এই অধ্যক্ষগণ লেবীয়দিগকে নিস্তারপর্ব্বীয় বলির জন্য পাঁচ সহস্র [মেষাদির বৎস] ও পাঁচ শত বৃষ দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কনানীয় এবং শময়িয় ও নথনেল নামে তাঁহার দুই ভ্রাতা, আর হশবিয়, যীয়ীয়েল ও যোষাবদ, লেবীয়দের এই অধ্যক্ষগণ লেবীয়দিগকে নিস্তারপর্বীয় বলির জন্য পাঁচ সহস্র [মেষাদির বৎস] ও পাঁচ শত বৃষ দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কনানিয় এবং তার দুই ভাই শময়িয় ও নথনেল, হশবিয়, যীয়ীয়েল ও যোষাবদ- লেবীয়দের এই নেতারা উদ্ধার-পর্বের উৎসর্গের জন্য পাঁচ হাজার ছাগল ও ভেড়া এবং পাঁচশো ষাঁড় লেবীয়দের দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কনানিয় এবং তার দুই ভাই শময়িয় ও নথনেল, হশবিয়, যীয়ীয়েল ও যোষাবদ- লেবীয়দের এই নেতারা উদ্ধার-ঈদের কোরবানীর জন্য পাঁচ হাজার ছাগল ও ভেড়া এবং পাঁচশো ষাঁড় লেবীয়দের দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেবীয়দের নেতৃবৃন্দ–কননিয় এবং শমরিয় ও নথনেল নামে দুই ভাই হসবিয়, যিয়িয়েল ও যোষাবদ লেবীয়দের তারণোৎসবের বলিদানের জন্য পাঁচ হাজার মেষশাবক ও ছাগবৎস এবং পাঁচ হাজার বৃষ দান করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কনানিয়, শময়িয়, নথনেল ও তাঁর ভাইরা, হশবিয়, য়ীযীযেল, লেবীয় প্রধান, যোষাবদের মত লোকরা নিস্তারপর্বে বলিদানের জন্য লেবীয়দের 500টি মেষ ও ছাগল এবং 500 টি ষাঁড় দান করেছিলেন| এই লোকরা ছিল লেবীয়দের নেতৃবৃন্দ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কনানিয় এবং তার ভাইয়ের শময়িয় ও নথনেল, হশবিয়, যীয়ীয়েল ও যোষাবদ লেবীয়দের এই নেতারা নিস্তারপর্ব্বের উৎসর্গের জন্য পাঁচ হাজার ছাগল ও মেষ এবং পাঁচশো ষাঁড় লেবীয়দের দিলেন।