2 Chronicles 36:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দেশের লোকেরা ইউসিয়ার পুত্র যিহোয়াহসকে নিয়ে তাঁর পিতার পদে জেরুশালেমে তাঁকে বাদশাহ্‌ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেশের প্রজারা যোশিয়ের ছেলে যিহোয়াহসকে নিয়ে জেরুশালেমে তাঁকে তাঁর বাবার পদে রাজা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দেশের লোকেরা যোশিয়ের পুত্র যিহোয়াহসকে লইয়া তাঁহার পিতার পদে যিরূশালেমে তাঁহাকে রাজা করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দেশের লোকেরা যোশিয়ের পুত্র যিহোয়াহসকে লইয়া তাঁহার পিতার পদে যিরূশালেমে তাঁহাকে রাজা করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে দেশের লোকেরা যোশিয়ের ছেলে যিহোয়াহসকে নিয়ে যিরূশালেমে তাঁর বাবার জায়গায় রাজা করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে দেশের লোকেরা ইউসিয়ার ছেলে যিহোয়াহসকে নিয়ে জেরুজালেমে তাঁর বাবার জায়গায় বাদশাহ্‌ করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ার জনগণ যোশিয়ের পুত্র যিহোয়াসকে রাজপদের জন্য মনোনীত করে তাঁকে জেরুশালেমে রাজারূপে অভিষিক্ত করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার লোকরা যোশিয়র পুত্র যিহোয়াহসকে জেরুশালেমে নতুন রাজা হিসেবে নির্বাচিত করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দেশের লোকেরা যোশিয়ের ছেলে যিহোয়াহসকে নিয়ে যিরূশালেমে তাঁর বাবার পরিবর্তে রাজা করল।