2 Chronicles 36:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বছর ফিরে আসলে বখতে-নাসার বাদশাহ্‌ লোক পাঠিয়ে তাঁকে ও মাবুদের গৃহস্থিত সকল মনোরম পাত্র ব্যাবিলনে নিয়ে গেলেন এবং এহুদা ও জেরুশালেমে তাঁর ভাই সিদিকিয়কে বাদশাহ্‌ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বসন্তকালে, রাজা নেবুখাদনেজার লোক পাঠিয়ে তাঁকে, ও তাঁর সাথে সাথে সদাপ্রভুর মন্দিরের দামি দামি সব জিনিসপত্রও ব্যাবিলনে নিয়ে গেলেন, এবং যিহোয়াখীনের কাকা সিদিকিয়কে যিহূদা ও জেরুশালেমের রাজা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে বৎসর ফিরিয়া আসিলে নবূখদ্‌নিৎসর রাজা লোক পাঠাইয়া তাঁহাকে ও সদাপ্রভুর গৃহস্থিত মনোরম পাত্র সকল বাবিলে লইয়া গেলেন, এবং যিহূদা ও যিরূশালেমের উপরে তাঁহার ভ্রাতা সিদিকিয়কে রাজা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে বৎসর ফিরিয়া আসিলে নবূখদ্‌নিৎসর রাজা লোক পাঠাইয়া তাঁহাকে ও সদাপ্রভুর গৃহস্থিত মনোরম পাত্র সকল বাবিলে লইয়া গেলেন, এবং যিহূদা ও যিরূশালেমের উপরে তাঁহার ভ্রাতা সিদিকিয়কে রাজা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বছরের শেষে রাজা নবূখদ্‌নিৎসর লোক পাঠিয়ে তাঁকে ও তাঁর সংগে সদাপ্রভুর ঘরের মূল্যবান জিনিসপত্র বাবিলে নিয়ে গেলেন, আর যিহোয়াখীনের কাকা সিদিকিয়কে যিহূদা ও যিরূশালেমের রাজা করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বছরের শেষে বাদশাহ্‌ বখতে-নাসার লোক পাঠিয়ে তাঁকে ও তাঁর সংগে মাবুদের ঘরের মূল্যবান জিনিসপত্র ব্যাবিলনে নিয়ে গেলেন, আর যিহোয়াখীনের চাচা সিদিকিয়কে এহুদা ও জেরুজালেমের বাদশাহ্‌ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বসন্তকাল এলে রাজা নেবুকাডনেজার যিহোয়াখিনকে বন্দী করে ব্যাবিলনে নিয়ে যান এবং মন্দিরের সমস্ত ধনরত্ন নিয়ে যান। নেবুকাডনেজার যিহোয়াখিনের কাকা সেদেকিয়াহকে যিহুদীয়া ও জেরুশালেমের রাজা করে যান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বসন্তের সময়, রাজা নবূখদনিৎ‌সর প্রভুর মন্দির থেকে অনেক দামী জিনিসপত্রের সঙ্গে যিহোয়াখীনকে বন্দী করে বাবিলে নিয়ে এসেছিলেন| এরপর নবূখদনিৎ‌সর যিহোয়াখীনের জনৈক আত্মীয়, সিদিকিয়কে যিহূদা ও জেরুশালেমের নতুন রাজা নিযুক্ত করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বছরের শেষে রাজা নবূখদ্‌নিৎসর লোক পাঠিয়ে তাঁকে ও তাঁর সঙ্গে সদাপ্রভুর ঘরের মূল্যবান জিনিসপত্র বাবিলে নিয়ে গেলেন, আর যিহোয়াখীনের কনি ষ্ঠ ভ্রাতা সিদিকিয়কে যিহূদা ও যিরূশালেমের রাজা করলেন।