2 Chronicles 36:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর আল্লাহ্ মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তা-ই তিনি করতেন, মাবুদের মুখের কালাম-প্রকাশক ইয়ারমিয়া নবীর সম্মুখে নিজেকে অবনত করলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যা যা মন্দ, তিনি তাই করলেন এবং সেই ভাববাদী যিরমিয়ের সামনে নিজেকে নত করেননি, যিনি সদাপ্রভুর বাক্য বললেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপন ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই তিনি করিতেন, সদাপ্রভুর মুখের বাক্যপ্রকাশক যিরমিয় ভাববাদীর সম্মুখে আপনাকে অবনত করিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপন ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই তিনি করিতেন, সদাপ্রভুর মুখের বাক্য-প্রকাশক যিরমিয় ভাববাদীর সম্মুখে আপনাকে অবনত করিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর ঈশ্বর সদাপ্রভুর চোখে যা মন্দ তিনি তা-ই করতেন। তিনি নবী যিরমিয়, যিনি সদাপ্রভুর বাক্য বলতেন, তাঁর সামনে নিজেকে নীচু করলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর মাবুদ আল্লাহ্র চোখে যা খারাপ তিনি তা-ই করতেন। তিনি নবী ইয়ারমিয়া, যিনি মাবুদের কালাম বলতেন, তাঁর সামনে নিজেকে নীচু করলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি প্রভু পরমেশ্বরের বিরুদ্ধাচরণ করে পাপ করেছিলেন। নবী যিরমিয় তাঁকে প্রভু পরমেশ্বরের বাণী শোনালেও তিনি সে কথায় কর্ণপাত করে নতিস্বীকার করেন নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিদিকিয়ও প্রভুর ইচ্ছা অনুসারে জীবনযাপন না করে তাঁর বিরুদ্ধে পাপাচরণ করেছিলেন| ভাববাদী যিরমিয় তাঁকে প্রভুর প্রেরিত সতর্কবাণী শোনালেও সিদিকিয় তাতে কর্ণপাত করেন নি বা নম্র ও ধার্মিকভাবে জীবনযাপন করেন নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর ঈশ্বর সদাপ্রভুর চোখে যা কিছু মন্দ তিনি তাই করেছিলেন। তিনি ভাববাদী যিরমিয়, যিনি সদাপ্রভুর বাক্য বলতেন, তাঁর সামনে নিজেকে নত করলেন না।