2 Chronicles 36:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে বখতে-নাসার বাদশাহ্‌ তাঁকে আল্লাহ্‌র নামে কসম করিয়েছিলেন, তিনি তাঁর বিদ্রোহী হলেন এবং তাঁর ঘাড় শক্ত ও অন্তর কঠিন করে ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের প্রতি ফিরতে অস্বীকার করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়া তিনি সেই নেবুখাদনেজারের বিরুদ্ধেও বিদ্রোহ করলেন, যিনি ঈশ্বরের নামে তাঁকে দিয়ে শপথ করিয়েছিলেন। তিনি একগুঁয়ে হয়ে গেলেন এবং অন্তর কঠোর করলেন ও ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর দিকে ফিরে আসেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে নবূখদ্‌নিৎসর রাজা ইহাঁকে ঈশ্বরের নামে দিব্য করাইয়াছিলেন, ইনি তাঁহার বিদ্রোহী হইলেন, এবং আপন গ্রীবা শক্ত ও হৃদয় কঠিন করিয়া ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রতি ফিরিতে অস্বীকার করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে নবূখদ্‌নিৎসর রাজা ইঁহাকে ঈশ্বরের নামে দিব্য করাইয়াছিলেন, ইনি তাঁহার বিদ্রোহী হইলেন, এবং আপন গ্রীবা শক্ত ও হৃদয় কঠিন করিয়া ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রতি ফিরিতে অস্বীকার করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া রাজা নবূখদ্‌নিৎসর, যিনি ঈশ্বরের নামে তাঁকে শপথ করিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে তিনি বিদ্রোহ করলেন। তিনি একগুঁয়েমি করে এবং নিজের অন্তর কঠিন করে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর দিকে ফিরলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া বাদশাহ্‌ বখতে-নাসার, যিনি আল্লাহ্‌র নামে তাঁকে কসম খাইয়েছিলেন, তাঁর বিরুদ্ধে তিনি বিদ্রোহ করলেন। তিনি একগুঁয়েমি করে এবং নিজের অন্তর কঠিন করে ইসরাইলের মাবুদ আল্লাহ্‌র দিকে ফিরলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা নেবুকাডনেজার সেদেকিয়াহকে ঈশ্বরের নামে শপথ করিয়ে তাঁর অনুগত থাকতে বাধ্য করেছিলেন কিন্তু সেদেকিয়াহ নেবুকাডনেজারের বিরুদ্ধে বিদ্রোহ করেন। তিনি ঔদ্ধত্যে ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে অনুতপ্ত হয়ে ফিরে আসতে অস্বীকার করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইতিপূর্বে নবূখদনিৎ‌সর সিদিকিয়কে তাঁর অনুগত থাকতে বললেও সিদিকিয় নবূখদনিৎ‌সরের বিরুদ্ধে বিদ্রোহ করলেন| তিনি ঈশ্বরের নামে শপথ করে বলেছিলেন যে তিনি নবূখদনিৎ‌সরের অনুগত থাকবেন| কিন্তু শপথ করার পরেও তিনি তাঁর জীবনযাপনের রীতির কোনো পরিবর্তন করেন নি; এমনকি প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের নির্দেশ মেনেও চলতে রাজী হননি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সিদিকিয় রাজা নবূখদ্‌নিৎসর, যিনি ঈশ্বরের নামে তাঁকে শপথ করিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে তিনি বিদ্রোহ করলেন। কিন্তু সিদিকিয় একগুঁয়েমি করে এবং নিজের হৃদয় কঠিন করে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর দিকে ফিরলেন না।