2 Chronicles 36:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের পূর্বপুরুষদের আল্লাহ্‌ মাবুদ তাঁর দূতদেরকে তাদের কাছে পাঠাতেন, খুব ভোরে উঠে পাঠাতেন, কেননা তিনি তাঁর লোকদের ও তাঁর বাসস্থানের প্রতি মমতা করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভু বারবার তাঁর দূতদের মাধ্যমে তাদের কাছে খবর দিয়ে পাঠাতেন, যেহেতু তাঁর প্রজাদের ও তাঁর বাসস্থানের প্রতি তাঁর মমতা ছিল
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু আপন দূতদিগকে তাহাদের কাছে পাঠাইতেন, প্রত্যূষে উঠিয়া পাঠাইতেন, কেননা তিনি আপন প্রজাদের ও আপন বাসস্থানের প্রতি মমতা করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু আপন দূতদিগকে তাহাদের কাছে পাঠাইতেন, প্রত্যুষে উঠিয়া পাঠাইতেন, কেননা তিনি আপন প্রজাদের ও আপন বাসস্থানের প্রতি মমতা করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভু বার বার লোক পাঠিয়ে তাদের সাবধান করতেন, কারণ তাঁর লোকদের ও তাঁর বাসস্থানের প্রতি তাঁর মমতা ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের পূর্বপুরুষদের মাবুদ আল্লাহ্‌ বার বার লোক পাঠিয়ে তাদের সাবধান করতেন, কারণ তাঁর বান্দাদের ও তাঁর বাসস্থানের প্রতি তাঁর মমতা ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের পূর্বপুরুষের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর নবীদের তাদের কাছে পাঠাতেন তাঁর প্রজাদের সাবধান করার জন্য কারণ তিনি তাদের ও তাঁর মন্দিরকে রক্ষা করতে চেয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের পূর্বপুরুষদের প্রভু ঈশ্বর বারংবার ভাববাদীদের মাধ্যমে তাদের সতর্ক করেছিলেন কারণ তিনি এই মন্দির ও লোকেদের পরিণতির কথা ভেবে করুণা বোধ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলীয়দের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভু বার বার লোক পাঠিয়ে তাদের সাবধান করতেন, কারণ তাঁর লোকদের ও তাঁর বসবাসের জায়গার প্রতি তাঁর সহানুভুতি ছিল।