2 Chronicles 36:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি আল্লাহ্র গৃহের ছোট বড় সমস্ত পাত্র, মাবুদের গৃহের সমস্ত ধনকোষ এবং বাদশাহ্র ও তাঁর কর্মকর্তাদের ধনকোষ, সমস্তই ব্যাবিলনে নিয়ে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের মন্দিরের বড়ো-ছোটো, সব জিনিসপত্র, এবং সদাপ্রভুর মন্দিরের ধনসম্পদ ও রাজা তথা তাঁর কর্মকর্তাদের ধনসম্পদও তিনি ব্যাবিলনে তুলে নিয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি ঈশ্বরের গৃহের ছোট বড় সমস্ত পাত্র, সদাপ্রভুর গৃহের ধনকোষ সকল, এবং রাজার ও তাঁহার অধ্যক্ষগণের ধনকোষ, সমুদয়ই বাবিলে লইয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি ঈশ্বরের গৃহের ছোট বড় সমস্ত পাত্র, সদাপ্রভুর গৃহের ধনকোষ সকল, এবং রাজার ও তাঁহার অধ্যক্ষগণের ধনকোষ, সমুদয়ই বাবিলে লইয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবিলের রাজা ঈশ্বরের ঘরের ছোট-বড় সব জিনিস ও ধন-দৌলত এবং রাজা ও তাঁর কর্মচারীদের ধন-দৌলত বাবিলে নিয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব্যাবিলনের বাদশাহ্ আল্লাহ্র ঘরের ছোট-বড় সব জিনিস ও ধন-দৌলত এবং বাদশাহ্ ও তাঁর কর্মচারীদের ধন-দৌলত ব্যাবিলনে নিয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলনরাজ মন্দির লুন্ঠন করলেন, মন্দিরের কোষাগার এবং রাজা ও তাঁর পারিষদবর্গের যাবতীয় ধনরত্ন নিয়ে ব্যাবিলনে চলে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নবূখদ্রিত্সর প্রভুর মন্দির থেকে যাবতীয় জিনিসপত্র বাবিলে নিয়ে গেলেন| রাজকর্মচারীদের মূল্যবান জিনিসপত্রও তিনি নিয়ে যান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি ঈশ্বরের ঘরের ছোট বড় সব জিনিস ও ধন-দৌলত এবং রাজা ও তাঁর কর্মচারীদের ধন-দৌলত বাবিলে নিয়ে গেলেন।