2 Chronicles 36:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁর লোকেরা আল্লাহ্র গৃহ পুড়িয়ে দিল, জেরুশালেমের প্রাচীর ধ্বংস করলো এবং সেখানকার সমস্ত অট্টালিকা আগুন দ্বারা পুড়িয়ে দিল, সেখানকার সমস্ত মনোরম পাত্র বিনষ্ট করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের মন্দিরে তারা আগুন ধরিয়ে দিয়েছিল এবং জেরুশালেমের প্রাচীর ভেঙে দিয়েছিল; সব প্রাসাদ তারা জ্বালিয়ে দিয়েছিল এবং সেখানকার মূল্যবান সবকিছু ধ্বংস করে দিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহার লোকেরা ঈশ্বরের গৃহ পোড়াইয়া দিল, যিরূশালেমের প্রাচীর ভগ্ন করিল, এবং তথাকার অট্টালিকা সকল অগ্নিদ্বারা পোড়াইয়া দিল, তথাকার সমস্ত মনোরম পাত্র বিনষ্ট করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহার লোকেরা ঈশ্বরের গৃহ পোড়াইয়া দিল, যিরূশালেমের প্রাচীর ভগ্ন করিল, এবং তথাকার অট্টালিকা সকল অগ্নি দ্বারা পোড়াইয়া দিল, তথাকার সমস্ত মনোরম পাত্র বিনষ্ট করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর লোকেরা ঈশ্বরের ঘর পুড়িয়ে দিল এবং যিরূশালেমের দেয়াল ভেংগে ফেলল। তারা সেখানকার সব বড় বড় বাড়ী পুড়িয়ে দিল ও সমস্ত দামী জিনিস নষ্ট করে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর লোকেরা আল্লাহ্র ঘর পুড়িয়ে দিল এবং জেরুজালেমের দেয়াল ভেংগে ফেলল। তারা সেখানকার সব বড় বড় বাড়ী পুড়িয়ে দিল ও সমস্ত দামী জিনিস নষ্ট করে ফেলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি মন্দির, সমস্ত ধনসম্পদ ও রাজপ্রাসাদসহ নগরীকে আগুনে পুড়িয়ে দিলেন এবং নগরের প্রাচীর ভেঙ্গে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি ও তাঁর সেনাবাহিনী মিলে জেরুশালেমের প্রাকার গুঁড়িয়ে দিয়ে মন্দির, রাজপ্রাসাদ ও রাজকর্মচারীদের বাড়ী ঘরদোর সব কিছু পুড়িয়ে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর লোকেরা ঈশ্বরের ঘর পুড়িয়ে দিল এবং যিরূশালেমের দেয়াল ভেঙে ফেলল। তারা সেখানকার সব বড় বড় বাড়ি পুড়িয়ে দিল ও সমস্ত দামী জিনিস নষ্ট করে ফেলল।