2 Chronicles 36:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি তলোয়ার থেকে রক্ষা পাওয়া অবশিষ্ট লোকদেরকে ব্যাবিলনে নিয়ে গেলেন; তাতে পারস্য-রাজ্য স্থাপিত না হওয়া পর্যন্ত লোকেরা তাঁর ও তাঁর সন্তানদের গোলাম থাকলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা তরোয়ালের হাত থেকে রক্ষা পেয়েছিল, অবশিষ্ট সেই লোকজনকে তিনি ব্যাবিলনে তুলে নিয়ে গেলেন, এবং যতদিন না পারস্য সাম্রাজ্য ক্ষমতায় এসেছিল, ততদিন তারা তাঁর ও তাঁর উত্তরাধিকারীদের দাস হয়েই ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি খড়্‌গ হইতে অবশিষ্ট লোকদিগকে বাবিলে লইয়া গেলেন; তাহাতে পারস্য-রাজ্য স্থাপিত না হওয়া পর্য্যন্ত লোকেরা তাঁহার ও তাঁহার সন্তানদের দাস থাকিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি খড়্‌গ হইতে রক্ষাপ্রাপ্ত অবশিষ্ট লোকদিগকে বাবিলে লইয়া গেলেন; তাহাতে পারস্য-রাজ্য স্থাপিত না হওয়া পর্যন্ত লোকেরা তাঁহার ও তাঁহার সন্তানদের দাস থাকিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিল তাদের তিনি বাবিলে নিয়ে গেলেন, আর পারস্য-রাজ্য ক্ষমতায় না আসা পর্যন্ত তারা নবূখদ্‌নিৎসর ও তাঁর বংশধরদের দাস হয়ে রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিল তাদের তিনি ব্যাবিলনে নিয়ে গেলেন, আর পারস্য-রাজ্য ক্ষমতায় না আসা পর্যন্ত তারা বখতে-নাসার ও তাঁর বংশধরদের গোলাম হয়ে রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবশিষ্ট লোকদের তিনি বন্দী করে ব্যাবিলনে নিয়ে গেলেন। সেখানে তারা ক্রীতদাসরূপে রাজার ও তাঁর পরিবারের সকলের সেবা করতে লাগল। যতদিন না পারস্য সাম্রাজ্যের অভ্যুথ্থান হয় ততদিন এই অবস্থা চলতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেসমস্ত ব্যক্তিরা বেঁচে ছিল নবূখদ্রিত্‌সর তাদের সবাইকে ক্রীতদাস হিসেবে বাবিলে নিয়ে গিয়েছিলেন| পারস্যরাজ বাবিল অধিকার করা পর্যন্ত এই সমস্ত ব্যক্তিরা বাবিলেই ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিল তাদের তিনি বাবিলে নিয়ে গেলেন, আর পারস্য-রাজ্য ক্ষমতায় না আসা পর্যন্ত তারা নবূখদ্‌নিৎসর ও তাঁর বংশধরদের দাস হয়ে থাকলো।