2 Chronicles 36:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পারস্যের বাদশাহ্ কাইরাস এই কথা বলেন, বেহেশতের আল্লাহ্ মাবুদ দুনিয়ার সমস্ত রাজ্য আমাকে দান করেছেন, আর তিনি এহুদা দেশস্থ জেরুশালেমে তাঁর জন্য একটি গৃহ নির্মাণ করার ভার আমাকে দিয়েছেন। তোমাদের মধ্যে, তাঁর সমস্ত লোকের মধ্যে, যে কেউ হোক, তার আল্লাহ্ মাবুদ তার সহবর্তী হোন, সে সেখানে যাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“পারস্য-রাজ কোরস একথাই বলেন: “ ‘স্বর্গের ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সব রাজ্য আমাকে দিয়েছেন এবং তিনি আমাকে নিযুক্ত করেছেন, যেন আমি তাঁর জন্য যিহূদা প্রদেশের জেরুশালেমে এক মন্দির নির্মাণ করি। তোমাদের মধ্যে, অর্থাৎ তাঁর প্রজাদের মধ্যে যে কেউ সেখানে যেতে পারে, এবং তাদের ঈশ্বর সদাপ্রভু যেন তাদের সাথে থাকেন।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পারস্য-রাজ কোরস এই কথা কহেন, স্বর্গের ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সমস্ত রাজ্য আমাকে দান করিয়াছেন, আর তিনি যিহূদা দেশস্থ যিরূশালেমে তাঁহার জন্য এক গৃহ নির্ম্মাণ করিবার ভার আমাকে দিয়াছেন। তোমাদের মধ্যে, তাঁহার সমস্ত প্রজার মধ্যে, যে কেহ হউক, তাহার ঈশ্বর সদাপ্রভু তাহার সহবর্ত্তী হউন, সে সেখানে যাউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পারস্য-রাজ কোরস এই কথা কহেন, স্বর্গের ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সমস্ত রাজ্য আমাকে দান করিয়াছেন, আর তিনি যিহূদা দেশস্থ যিরূশালেমে তাঁহার জন্য এক গৃহ নির্মাণ করিবার ভার আমাকে দিয়াছেন। তোমাদের মধ্যে, তাঁহার সমস্ত প্রজার মধ্যে, যে কেহ হউক, তাহার ঈশ্বর সদাপ্রভু তাহার সহবর্তী হউন, সে সেখানে যাউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“পারস্যের রাজা কোরস এই কথা বলছেন, ‘স্বর্গের ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সমস্ত রাজ্য আমাকে দিয়েছেন এবং যিহূদা দেশের যিরূশালেমে তাঁর জন্য একটা ঘর তৈরী করবার জন্য আমাকে নিযুক্ত করেছেন। তাঁর লোকদের মধ্যে, অর্থাৎ তোমাদের মধ্যে যে চায় সে সেখানে যাক এবং তার ঈশ্বর সদাপ্রভু তার সংগে থাকুন।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“পারস্যের বাদশাহ্ কাইরাস এই কথা বলছেন, ‘বেহেশতের মাবুদ আল্লাহ্ দুনিয়ার সমস্ত রাজ্য আমাকে দিয়েছেন এবং এহুদা দেশের জেরুজালেমে তাঁর জন্য একটা ঘর তৈরী করবার জন্য আমাকে নিযুক্ত করেছেন। তাঁর লোকদের মধ্যে, অর্থাৎ তোমাদের মধ্যে যে চায় সে সেখানে যাক এবং তার মাবুদ আল্লাহ্ তার সংগে থাকুন।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পারস্য সম্রাট সাইরসের আদেশ, স্বর্গের ঈশ্বর প্রভু পরমেশ্বর আমাকে সারা পৃথিবীর শাসনকর্তা করেছেন এবং যিহুদীয়ার জেরুশালেম নগরীতে তাঁর জন্য একটি মন্দির নির্মাণ করার দায়িত্ব দিয়েছেন। অতএব, তোমরা যারা ঈশ্বরের প্রজা, তারা সেখানে ফিরে যাও। তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের সঙ্গে থাকুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“পারস্যের রাজা কোরস জানিয়েছেন যে স্বর্গের প্রভু ঈশ্বর আমাকে পৃথিবীর অধীশ্বর করেছেন| তিনি আমাকে জেরুশালেমে তাঁর জন্য একটি মন্দির তৈরী করবার দায়িত্ব দিয়েছেন| এখন তোমরা প্রভু তোমাদের ঈশ্বরের সেবকরা সকলেই স্বাধীন এবং তোমরা জেরুশালেমে যেতে পারো| প্রার্থনা করি প্রভু তোমাদের সকলের সহায় হোন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“পারস্যের রাজা কোরস এই কথা বলছেন, স্বর্গের ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সমস্ত রাজ্য আমাকে দিয়েছেন এবং যিহূদা দেশের যিরূশালেমে তাঁর জন্য একটা ঘর তৈরী করবার জন্য আমাকে নিযুক্ত করেছেন। তাঁর লোকদের মধ্যে, অর্থাৎ তোমাদের মধ্যে যে চায় সে সেখানে যাক এবং তার ঈশ্বর সদাপ্রভু তার সঙ্গে থাকুন।”