2 Chronicles 36:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মিসরের বাদশাহ্ জেরুশালেমে তাঁকে পদচ্যুত করে দেশের এক শত তালন্ত রূপা ও এক তালন্ত সোনা অর্থদণ্ড নির্ধারণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিশরের রাজা জেরুশালেমে তাঁকে সিংহাসনচ্যূত করলেন এবং যিহূদার উপর একশো তালন্ত রুপো ও এক তালন্ত সোনা কর ধার্য করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মিসর-রাজ যিরূশালেমে তাঁহাকে পদচ্যুত করিয়া দেশের এক শত তালন্ত রৌপ্য ও এক তালন্ত স্বর্ণ অর্থদণ্ড নির্দ্ধারণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মিসর-রাজ যিরূশালেমে তাঁহাকে পদচ্যুত করিয়া দেশের একশত তালন্ত রৌপ্য ও এক তালন্ত স্বর্ণ অর্থদণ্ড নির্ধারণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসরের রাজা নখো যিরূশালেমে তাঁকে সিংহাসন থেকে সরিয়ে দিয়ে যিহূদার উপরে প্রায় চার টন রূপা ও ঊনচল্লিশ কেজি সোনা কর্ বসালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসরের বাদশাহ্ নেখো জেরুজালেমে তাঁকে সিংহাসন থেকে সরিয়ে দিয়ে এহুদার উপরে প্রায় চার টন রূপা ও ঊনচল্লিশ কেজি সোনা খাজনা বসালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশররাজ নেকো তাঁকে বন্দী করে নিয়ে যান এবং একশো তালন্ত রূপো ও এক তালন্ত সোনা কর রূপে ধার্য করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর মিশরের রাজা নখো এসে যিহোয়াহসকে বন্দী করেন| তিনি যিহূদার লোকেদের 3/3-4 টন রূপো ও 75 পাউণ্ড সোনা কর হিসেবে দিতে বাধ্য করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মিশরের রাজা যিরূশালেমে তাঁকে সিংহাসন থেকে সরিয়ে দিয়ে যিহূদার উপরে প্রায় একশত রূপার তালন্ত ও এক তালন্ত সোনা জরিমানা করলেন।