2 Chronicles 36:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মিসরের বাদশাহ্‌ যিহোয়াহসের ভাই ইলীয়াকীমকে এহুদা ও জেরুশালেমের বাদশাহ্‌ করলেন এবং তাঁর নাম পরিবর্তন করে যিহোয়াকীম রাখলেন; আর নখো তাঁর ভাই যোয়াহসকে ধরে মিসরে নিয়ে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোয়াহসের এক ভাই ইলিয়াকীমকে মিশরের রাজা যিহূদা ও জেরুশালেমের রাজা করলেন এবং ইলিয়াকীমের নাম পরিবর্তন করে যিহোয়াকীম রেখেছিলেন। কিন্তু নখো ইলিয়াকীমের দাদা যিহোয়াহসকে ধরে মিশরে নিয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মিসর-রাজ তাঁহার ভ্রাতা ইলীয়াকীমকে যিহূদা ও যিরূশালেমের উপরে রাজা করিলেন এবং তাঁহার নাম পরিবর্ত্তন করিয়া যিহোয়াকীম রাখিলেন; আর নখো তাঁহার ভ্রাতা যোয়াহসকে ধরিয়া মিসরে লইয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মিসর-রাজ তাঁহার ভ্রাতা ইলীয়াকীমকে যিহূদা ও যিরূশালেমের উপরে রাজা করিলেন, এবং তাঁহার নাম পরিবর্তন করিয়া যিহোয়াকীম রাখিলেন; আর নখো তাঁহার ভ্রাতা যিহোয়াহসকে ধরিয়া মিসরে লইয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসরের রাজা যিহোয়াহসের এক ভাই ইলীয়াকীমকে যিহূদা ও যিরূশালেমের উপরে রাজা করলেন এবং ইলীয়াকীমের নাম বদলে যিহোয়াকীম রাখলেন। নখো যিহোয়াহসকে ধরে মিসরে নিয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসরের বাদশাহ্‌ যিহোয়াহসের এক ভাই ইলীয়াকীমকে এহুদা ও জেরুজালেমের উপরে বাদশাহ্‌ করলেন এবং ইলীয়াকীমের নাম বদলে যিহোয়াকীম রাখলেন। নেখো যিহোয়াহসকে ধরে মিসরে নিয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশররাজ নেকো যিহোয়াসের ভাই ইলিয়াকিমকে যিহুদীয়ার রাজা করেন এবং তাঁর নাম পরিবর্তন করে যিহোয়াকিম রাখেন। যিহোয়াসকে তিনি নিয়ে যান মিশরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নখো যিহোয়াহসের ভাই ইলীয়াকীমকে যিহূদা ও জেরুশালেমের নতুন রাজা হিসেবে নিযুক্ত করলেন, এবং তাঁর নতুন নামকরণ করলেন যিহোয়াকীম, তবে তিনি যিহোয়াহসকে তাঁর সঙ্গে মিশরে নিয়ে যান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মিশরের রাজার এক ভাই ইলীয়াকীমকে যিহূদা ও যিরূশালেমের উপরে রাজা করলেন এবং ইলীয়াকীমের নাম বদলে যিহোয়াকীম রাখলেন। নখো তাঁর ভাই যিহোয়াহসকে ধরে মিশরে নিয়ে গেলেন।