2 Chronicles 36:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিহোয়াকীম পঁচিশ বছর বয়সে রাজত্ব করতে আরম্ভ করেন এবং জেরুশালেমে একাদশ বছর কাল রাজত্ব করেন; তাঁর আল্লাহ্ মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তা-ই তিনি করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোয়াকীম পঁচিশ বছর বয়সে রাজা হলেন, এবং জেরুশালেমে তিনি এগারো বছর রাজত্ব করলেন। তিনি তাঁর ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যা যা মন্দ, তাই করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহোয়াকীম পঁচিশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং যিরূশালেমে এগার বৎসরকাল রাজত্ব করেন; আপন ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই তিনি করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহোয়াকীম পঁচিশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং যিরূশালেমে এগার বৎসর কাল রাজত্ব করেন; আপন ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই তিনি করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোয়াকীম পঁচিশ বছর বয়সে রাজা হয়েছিলেন এবং এগারো বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন। তাঁর ঈশ্বর সদাপ্রভুর চোখে যা মন্দ তিনি তা-ই করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিহোয়াকীম পঁচিশ বছর বয়সে বাদশাহ্ হয়েছিলেন এবং এগারো বছর জেরুজালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মাবুদ আল্লাহ্র চোখে যা খারাপ তিনি তা-ই করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোয়াকিম পঁচিশ বছর বয়সে যিহুদীয়ার রাজা হন এবং এগারো বছর জেরুশালেমে রাজত্ব করেন। তিনি তাঁর ঈশ্বর প্রভু পরমেশ্বরের অপ্রীতিজনক কাজ করে পাপ করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোয়াকীম মাত্র 25 বছর বয়সে যিহূদার রাজা হয়ে এগারো বছর জেরুশালেমের রাজত্ব করেছিলেন| তিনি প্রভুর ইচ্ছা অনুসারে জীবনযাপনের পরিবর্তে তাঁর ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহোয়াকীমের পঁচিশ বছর বয়স ছিল যখন তিনি রাজত্ব শুরু করেছিলেন এবং তিনি এগারো বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন। তাঁর ঈশ্বর সদাপ্রভুর চোখে যা কিছু খারাপ ছিল তিনি তাই করতেন।